Nabanna March: খারাপ আবহাওয়ার জেরে পিছু হটলেন আন্দোলনকারীরা, স্থগিত নবান্ন অভিযান
চাকরি ও ডিএ আন্দোলনকারীদের তরফ থেকে সোমবার, ২৮শে জুলাই, নবান্ন অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
Truth Of Bengal: সরে আসলেন আন্দোলনকারীরা। নবান্ন অভিযান (Nabanna March) স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল চাকরি, ডিএ আন্দোলনকারীদের তরফ থেকে। আবহাওয়ার কারণে তাঁরা এমন সিদ্ধান্ত নেয়। তবে তাঁরা জানিয়ে দিয়েছেন যে ফের ‘নবান্ন অভিযান’ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আদালতে মামলা করে বিভ্রান্ত ও হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয় আন্দোলনকারীদের তরফ থেকে। এছাড়াও আরও একাধিক দাবি করে তাঁরা।
[আরও পড়ুন: Mamata Banerjee: “সাহস হয় কোথা থেকে”, অসম সরকারকে কড়া আক্রমণ মমতার]
চাকরি ও ডিএ আন্দোলনকারীদের তরফ থেকে সোমবার, ২৮শে জুলাই, নবান্ন অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘোষণা অনুযায়ী এদিন একাধিক মঞ্চের সদস্যরা বিভিন্ন জায়গায় জমায়েত করেন এবং হাওড়া স্টেশন থেকে শুরু হয় মিছিল। পুলিশের তরফ থেকেও যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। রীতিমতো কড়া নিরাপত্তার চাদরে (Nabanna March) মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা। তেলঘাট রোডে মিছিল আটখানাতে রাতভর রাস্তায় অবস্থানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আবহাওয়ার দিকে তাকিয়ে কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
FB POST: https://www.facebook.com/share/v/15mAX5x1qk/
আন্দোলনকারীদের বক্তব্য, “এদিনের আন্দোলন থেকে আমরা শিক্ষা নিয়ে যাচ্ছি। আদালতে মামলা করে বিভ্রান্ত করা হয়েছে আমাদের। অনেক হুমকিও এসেছে। তবে তা উপেক্ষা করে এই অভিযান করা হয়েছে। আগামী দিনেও আন্দোলন চলবে। আবারও চাকরি ও ডিএর দাবিতে নবান্ন অভিযান করা হতে পারে।” হাওড়া সিটি পুলিশ আন্দোলনকারীদের এই কর্মসূচির অনুমোদন দেয়নি (Nabanna March)।






