Malda: দারিদ্রতাকে হার মানিয়ে রাজ্য অ্যাথলেটিক্স মিটে সোনা জয় অদিতির
রাজ্য অ্যাথলেটিক্স মিটে অনূর্ধ্ব-২০ বিভাগে ৫ কিলোমিটার দৌড়ে সোনা জিতে সকলের নজর কাড়ল কৃষ্ণপুর গ্রামের অদিতি মণ্ডল।
Truth of Bengal: অভাবের সঙ্গে লড়াই করেই নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেছে মালদার হবিবপুরের এক কিশোরী। রাজ্য অ্যাথলেটিক্স মিটে অনূর্ধ্ব-২০ বিভাগে ৫ কিলোমিটার দৌড়ে সোনা জিতে সকলের নজর কাড়ল কৃষ্ণপুর গ্রামের অদিতি মণ্ডল। অদিতির এই কৃতিত্ব গোটা এলাকায় গর্বের বিষয় হয়ে উঠেছে। অদিতি পড়াশোনা করে ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণিতে।( Malda)
Bomb Explosion: ১৮টি খুন সহ ৪২টি ফৌজদারি মামলা, এবার রাজুয়ার বিস্ফোরণেও নাম! ফিরছে ‘জঙ্গল’ রাজ?
বাবা জঙ্গলু মণ্ডল পেশায় দিনমজুর, আর মা বিড়ি বেঁধে সংসার চালান। এমন দারিদ্র্যের মধ্যেও হার মানেনি অদিতির মনের জোর। ছোট থেকেই দৌড় প্রতিযোগিতায় ছিল অসাধারণ প্রতিভা। আগে জেলা স্তরে সবাইকে হারিয়ে রাজ্য পর্যায়ে পৌঁছায় সে। এরপর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত রাজ্য অ্যাথলেটিক্স মিটে সেরা হয়ে ঘরে ফেরে সোনার পদক নিয়ে।( Malda)
[লিঙ্কঃ]https://www.facebook.com/truthofbengal
জয়ের পর অদিতিকে সংবর্ধনা দিয়েছে তার স্কুল। এলাকাবাসীরাও তাকে নিয়ে গর্বিত। সোনাজয়ী অদিতি জানায়, ‘ আমার স্বপ্ন জাতীয় পর্যায়ে খেলা, তারপর একদিন দেশের হয়ে অলিম্পিকে দৌড়নো।’ কিন্তু সেই স্বপ্নপূরণের পথে অর্থাভাবই এখন বড় বাধা। অদিতির বাবা-মা দুশ্চিন্তায়। এখন প্রশ্ন থেকে গিয়েছে অদিতি কিভাবে স্বপ্ন কতদিনে পুরণ করবে, তা নিয়ে চিন্তায় বাবা-মা। একথায় বলা যায়, সরকারি সহায়তা বা কোনো সংস্থা যদি এগিয়ে আসে তাহলে অদিতি তাঁর নিজের স্বপ্নপূরণ করতে পারবে।






