Bomb Explosion: ১৮টি খুন সহ ৪২টি ফৌজদারি মামলা, এবার রাজুয়ার বিস্ফোরণেও নাম! ফিরছে ‘জঙ্গল’ রাজ?
bomb explosion in Rajua, Purba Bardhaman, has revealed links to Jungle Sheikh—an ex-TMC leader with 42 criminal cases including 18 murders. Is ‘Jungle Raj’ returning to Bengal?
Truth Of Bengal: শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের রাজুয়া গ্রামে বোমা বাঁধার সময় ভয়াবহ বিস্ফোরক ঘটে। সেই ঘটনায় উঠে এসেছে জঙ্গল শেখে-র নাম। তার নাম উল্লেখ করেছেন কাটোয়ার তৃণমূল বিধায়ক ও দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিধায়ক আরও দাবি করেছেন যে, তৃণমূলকর্মীদের উপর হামলার জন্য ওই বোমা বাঁধা হচ্ছিল। সেই বোমা বাঁধার সময় বিস্ফোরণ। জঙ্গলের নিশানায় বিধায়কও ছিলেন, দাবি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। প্রশ্ন উঠছে, তাহলে কি আবারও ফিরে আসছে ‘জঙ্গল’ রাজ?
[আরও পড়ুন: Siuri: পুকুর বাঁচাতে নয়া পদক্ষেপ সিউড়ি পৌরসভার]
তাঁর কথায়, রাজুয়া গ্রামে বোমা বাঁধছিলেন জঙ্গল শেখেরই লোকজন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এককালে তৃণমূলেরই কর্মী ছিলেন এই ‘জঙ্গল শেখ’। তিনি ২০১৫-তে পুরভোটে জিতে উপপুরপ্রধানও হয়েছিলেন। কিন্তু জয়ের ছ’মাসের মধ্যে একটি খুনের মামলায় গ্রেফতার হয় জঙ্গল। দীর্ঘ বেশ কিছু বছর জেলেও থাকতে হয়েছে তাকে। পরে জামিনে মুক্তি হয় তার। সম্প্রতি ডাকাতির মামলায় তাঁকে গ্রেফতার করে মুর্শিদাবাদ জেলা পুলিশ।
জঙ্গল নানা মামলায় জড়িয়ে, তোলাবাজি, মারামারি, বেআইনি অস্ত্র রাখা ৪২টি ফৌজদারি অপরাধে তার নাম রয়েছে। এই পর্যন্ত তার বিরুদ্ধে ১৮টি খুনের মামলা রয়েছে। বর্তমানে তার নামে ১২টি মামলার চলছে। বেশিরভাগ মামলাতে তিনি জামিনে মুক্ত।
এই ঘটনায় জেলা বিজেপির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ”কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি প্রমাণ করে দিয়েছে, তৃণমূলের রাজত্বে তৃণমূলের নেতারাও নিজেদের নিরাপদ ভাবেন না। বোমা বারুদের ভয়ে এখন শাসক দলের নেতারাও কাঁপছেন। এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে, বাংলা এখন বোমা-বারুদের আঁতুড়ঘর হয়ে গিয়েছে। যার বিনাশ ঘটাতে পুলিশও ব্যর্থ।”
[আরও পড়ুন: Kalyan Banerjee: অস্থায়ী নিয়োগ নিয়ে সিপিএম-কে তুলধোনা! কী বললেন শ্রীরামপুরের সাংসদ?]
এদিকে কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি অবশ্য বলেন, ”কী উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আরও এক জন আহত ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন। তাঁর সন্ধান চলছে।”






