Rashtrapati Bhavan: বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ-ক্ষুব্ধ রাষ্ট্রপতি ভবন
রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে জরুরী ভিত্তিক চিঠি পাঠানো হলো রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে।
Truth of Bengal: জয় চক্রবর্তী: ভারতীয় জনতা পার্টির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠে আসে। মূলত হিসাব বহিভূত সম্পত্তি রাখার অভিযোগ উঠে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই অভিযোগের ভিত্তিতে এবার পদক্ষেপ গ্রহণ করল রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে জরুরী ভিত্তিক চিঠি পাঠানো হলো রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে।(Rashtrapati Bhavan)
[আরও পড়ুনঃ Rashtrapati Bhavan: বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ-ক্ষুব্ধ রাষ্ট্রপতি ভবন]
সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কোন পদক্ষেপ হয়েছে কিনা অথবা বিষয়টার সত্যতা কতটা রয়েছে তা জানার জন্যই চিঠি। তবে শুধুমাত্র নবান্নতে নয়, রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি পাঠানো হয়েছে রাজ্যপালকেও। পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। পাশাপাশি বিষয়টির সত্যতা যাচাই করতে রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স থেকে সিবিআই সহ বেশ কিছু এজেন্সিকে।(Rashtrapati Bhavan)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এক সময়কার সাংবাদিক এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই এই ধরনের হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ উঠে আসছিল। এই সমস্ত অভিযোগ দেখার পরে পদক্ষেপ গ্রহণ বা সত্যতা যাচাই এর জন্যই রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি পাঠানো হলো।






