Mad Monkey: আবারো খ্যাপা হনুমানের কামড়ে আক্রান্ত এক তৃতীয় শ্রেণীর ছাত্রী
Violent monkey attacks kids in Nadia’s Haripur, locals demand forest dept action.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: ক্ষ্যাপা হনুমানের কামড়ে আক্রান্ত একের পর এক শিশু, প্রতিদিনই এলাকায় ক্ষ্যাপা হনুমানের তাণ্ডব। আতঙ্কে বাড়ির বাইরে বের হতে পারছেন না স্থানীয় বাসিন্দারা(mad monkey)। উদাসীন পুলিশ প্রশাসন ও বনদপ্তর। শিশু আক্রান্তের ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার। নদীয়ার শান্তিপুর থানার হরিপুর অঞ্চলের ঘটনা।
[আরও পড়ুনঃ Plastic Pollution: প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়তে রাজ্য পঞ্চায়েত দফতরের বিশেষ উদ্যোগ]
উল্লেখ্য দিন কয়েক আগে খ্যাপা হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছিল চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী, বুধবার আবারো সেই ক্ষ্যাপা হনুমানের কামড়ে আক্রান্ত হলো তৃতীয় শ্রেণীর এক ছাত্রী(mad monkey)। পরিবারের দাবি নেহা মন্ডল নামে ওই খুদে পড়ুয়া বাড়ির উঠানে খেলা করছিল, হঠাৎই ওই খ্যাপা হনুমান এসে পায়ে খাবলা মেরে পায়ের মাংস তুলে নেয়। এরপর রক্তাক্ত অবস্থায় শান্তিপুর হাসপাতালে নিয়ে আসলে শুরু হয় চিকিৎসা।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এলাকার মানুষের দাবি, একবার দুবার নয় ওই খ্যাপা হনুমানের কামড়ে কমপক্ষে পাঁচ থেকে ছয় জন আক্রান্ত হয়েছে। বনদপ্তরকে জানিও কোন লাভ হয়নি, সম্পূর্ণ উদাসীন ভূমিকা তাদের(mad monkey)। স্বাভাবিকভাবেই ক্ষ্যাপা হনুমানের তাণ্ডবে এখন আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। অবিলম্বে ওই হনুমানটির ব্যবস্থা না করলে আরো কেউ আক্রান্ত হতে পারে বলে দাবি এলাকার মানুষের।






