Bengali protest: হুগলি-শ্রীরামপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল, বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে হয় পথ পরিক্রমা
TMC holds a mass rally in Shrirampur led by Arindam Guin against alleged discrimination of Bengalis in BJP ruled states.
Truth Of Bengal: সৌগত রায়, তরুণ মুখোপাধ্যায়, হুগলি: বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে আজ কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন কলকাতায় বিশাল মিছিল হয়(Bengali protest)। একই সঙ্গে দলের নির্দেশে জেলা সংগঠনগুলিতেও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
[আরও পড়ুনঃ Mad Monkey: আবারো খ্যাপা হনুমানের কামড়ে আক্রান্ত এক তৃতীয় শ্রেণীর ছাত্রী]
হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার মিছিল হয় শ্রীরামপুরে। একদিন বটতলা থেকে মিছিলের সূচনা হয়(Bengali protest)। মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, শ্রীরামপুরের পৌরপ্রধান গিরিধারী সাহা, রিষড়ার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্রসহ অসংখ্য তৃণমূল নেতা-কর্মী।
FB POST: https://www.facebook.com/truthofbengal
বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে অরিন্দম গুঁইন বলেন, “বাংলা ও বাঙালির অস্তিত্বকে আঘাত করতে বিজেপি নানা চক্রান্ত করছে(Bengali protest)। বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পথে নেমেছি।”






