‘সবুজ সাথী’ সাইকেল বিলি সুন্দরবনে, হিঙ্গলগঞ্জে দেওয়া হল ৭০০ সাইকেল
Sabuj Sathi' bicycle in Sundarbans

The Truth of Bengal: দূর দূরান্তের পড়ুয়ারা পায়ে হেঁটে স্কুলে যাওয়ার কথা ভেবে অনেক সময় স্কুলে যাওয়াই ছেড়ে দিত। তাতে বাড়ত ড্রপআউট।তাই ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা শিক্ষামুখী প্রকল্প নেন। ২০১৫-তে প্রথম স্কুল পড়ুয়াদের জন্য ‘সবুজ সাথী’ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রকল্পে সাইকেল বিলির ফলে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে কমেছে স্কুলছুটের সংখ্যা ৷
২০১৯এ রাষ্ট্রসংঘের পুরস্কারও জিতে নেয় এই সবুজসাথী প্রকল্প।এর মাঝে রাজ্য সরকার সবুজসাথী প্রকল্পকে শক্তিশালীও সম্প্রসারিত করার ভাবনা নিয়েছে। শিক্ষায় গতি আনতে এই পরিবেশবান্ধব যানের ব্যবহার বাড়ছে।পড়ুয়ারা হাসিমুখে শিক্ষাঙ্গনে আসায় লেখাপড়ার ছন্দ আলাদা ছোঁয়া পাচ্ছে। সাইকেল পেয়ে বেশ খুশি পড়ুয়ারা।তারা দুচাকার যানে জীবনের উত্তোরণের স্বপ্ন দেখছে।
নদী-খাল –বিলের মতো বন্ধুর প্রকৃতির বাধা সরিয়ে শিক্ষায় জীবন আলোকিত করার লড়াই এবার আরো জোরদার হবে,আশায় পড়ুয়ারা। রাজ্যের পড়ুয়াদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে নগদ অর্থ সাহায্যের মতোই দেওয়া হচ্ছে সাইকেল।যারফলে স্কুলে পড়ুয়াদের উপস্থিতি বাড়ছে।সবমিলিয়ে সবুজসাথী প্রকল্পের সুবিধা পেয়ে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই।






