রাজ্যের খবরস্বাস্থ্য

Plastic Pollution: প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়তে রাজ্য পঞ্চায়েত দফতরের বিশেষ উদ্যোগ

সম্প্রতি রাজ্যের প্রায় প্রতিটি গ্রামীণ এলাকায় 'প্লাস্টিক ডোনেশন ক্যাম্প' করেছিল রাজ্যর পঞ্চায়েত দফতর।

Truth of Bengal: স্থলে, জলে, জঙ্গলে, অন্তরীক্ষে, মহাকাশে এমনকি মানুষের শরীরেও মিলেছে মাইক্রোপ্লাস্টিকের কণা। প্লাস্টিকের দূষণে ত্রস্ত গোটা বিশ্ব। প্লাস্টিকের দূষণ রোধে ও প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়তে রাজ্যর পঞ্চায়েত দফতর বিশেষ উদ্যোগ নিয়েছিল। সম্প্রতি রাজ্যের প্রায় প্রতিটি গ্রামীণ এলাকায় ‘প্লাস্টিক ডোনেশন ক্যাম্প’ করেছিল রাজ্যর পঞ্চায়েত দফতর। বিশেষ করে ধর্মীয় স্থান, দোকান বাজার, পর্যটন কেন্দ্র থেকে বেশি পরিমাণে প্লাস্টিক সংগ্রহর ওপর জোর দেওয়া হয়। প্লাস্টিকের দূষণ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ বলে জানিয়েছে রাজ্যর পর্যটন দফতর (Plastic Pollution)।

আরও পড়ুন: Chief Minister: বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বাংলার মানুষ, তোপ মুখ্যমন্ত্রীর

প্লাস্টিক ডোনেশনের শিবিরে গোটা রাজ্যে মোট ১৭ লাখ ৪৭,৭৫০ কেজি প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করা সম্ভব হয়। নদিয়ায় সবচেয়ে বেশি পরিমাণে (১ লাখ কেজি) প্লাস্টিকের বর্জ্য মিলেছে। জলপাইগুড়িতে ৫৮ হাজার কিলো ও পশ্চিম মেদিনীপুরে ৫২ হাজার কিলো প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করা হয়। এসব প্লাস্টিকের বর্জ্য থেকে কভার, চেয়ার, টেবিল এমনকি জলের গ্লাস তৈরি করা হবে। বাকি প্লাস্টিকের বর্জ্য দিয়ে রাস্তা তৈরি হবে (Plastic Pollution)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

প্লাস্টিকের বর্জ্য নিকাশি নালায় আটকে যায়। বর্ষার সময় তাই নিকাশি নালা দিয়ে জল বেরোতে পারে না। আবার অনেক সময় অবলা পশুরা প্লাস্টিক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এমনকি মৃত্যুও পর্যন্ত হয়। প্লাস্টিক ডোনেশন শিবির থেকে বিপুল সংখ্যক প্লাস্টিক সংগ্রহ দেখেই স্পষ্ট মানুষ এখনো প্লাস্টিকের দূষণ সম্পর্কে সেইভাবে সচেতন হয়ে ওঠেনি। এখনো সমান ভাবে প্লাস্টিকের ব্যবহার চলছে। ভবিষ্যতে এমন প্লাস্টিকের ডোনেশন শিবির রাজ্যর অন্য জায়গায় করার ভাবনা রয়েছে রাজ্য সরকারের (Plastic Pollution)।

Related Articles