Lightning Strike: পুরুলিয়ার পুন্দাগ বাজারে বজ্রাঘাতে জখম ১১ জন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
A lightning strike injured 11 people at Pondag Bazaar in Purulia's Joypur Block
Truth of Bengal: বজ্রাঘাতের জেরে গুরুতর জখম হলেন ১১ জন।ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের পুন্দাগ বাজারে।জানা গিয়েছে, বিকেলবেলা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শুরু হয়, পুন্দাগ বাজার এলাকায়। এই বজ্রাঘাতেই আহত হন ক্রেতা থেকে বিক্রেতা সহ ১১ জন(Lightning Strike)। বজ্রাঘাতে যখম এগারো জনের বাড়ি জয়পুর ব্লক এলাকায়।
[আরও পড়ুনঃ Dhaka: ঢাকায় রেল বিভাগের নির্দেশে ভেঙে ফেলা হল খিলক্ষেত দুর্গা মন্দির, কান্নায় ভেঙে পড়লেন হিন্দুরা]
জানা গিয়েছে, এদিন পুন্দাগ বাজারে অনেকে কাজকর্মে এসেছিল আবার কোনো ব্যক্তি সবজি কিনতে এসেছিল কেউ কেউ বিক্রেতা সবচেয়ে বিক্রি করতে এসেছিল তার মধ্যে 11 জন আহত হয়(Lightning Strike)। বজ্রাঘাতের যখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তারা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের এবং স্থানীয় পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা আহত ১১ জনের প্রাথমিক চিকিৎসা করে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
তবে বেশ কয়েকজনের অবস্থা খারাপ থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা করার পর অন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সূত্রে(Lightning Strike)।এই ঘটনা চাউর হতে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তড়িঘড়ি ছুটে আসেন জয়পুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো। তিনি জানান, এই ঘটনায় মোট ১১ জন বজ্রাঘাতেই জখম হয়েছেন, বেশ কয়েকজনের অবস্থা খারাপ থাকায় উন্নতমানের চিকিৎসার জন্য তাদেরকে অন্যত্র হাসপাতালে পাঠানো হয়েছে।






