রাজ্যের খবর

Landslide Alert: ধসের কবলে যাত্রীবাহী গাড়ি, বন্ধ শিলিগুড়ি-সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক !

A sudden landslide near Sevoke's Baghpul severely damaged a passenger vehicle en route from Kalimpong to Siliguri.

Truth Of Bengal: সোমবার সকালেই ধসের কবলে পড়ে শিলিগুড়ি-কালিম্পংগামী একটি যাত্রীবাহী গাড়ি। ঘটনাটি ঘটে সেবকের বাঘপুলের কাছে। প্রবল বৃষ্টির জেরে হঠাৎই পাহাড় থেকে বড়ো পাথর ও মাটি ধসে গাড়িটির উপর আছড়ে পড়ে(Landslide Alert)। গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত চালক ও যাত্রীরা তৎক্ষণাত গাড়ি থেকে নেমে প্রাণে বাঁচেন।

[আরও পড়ুন:  Dilip Ghosh: তোলপাড় রাজ্য-রাজনীতি!২১ এর মঞ্চে কি চমক? বড় বার্তা দিলীপের, দেখুন ভিডিও]

প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল(Landslide Alert)। বাঘপুলে পৌঁছতেই ধস নেমে আসে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে চালক ও যাত্রীদের সাহায্য করেন এবং সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশ ও প্রশাসনকে।খবর পেয়েই সেবকফারির পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধসে গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির খবর নেই। ধস সরিয়ে দ্রুত জাতীয় সড়ক স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।

FB link: https://www.facebook.com/truthofbengal

বর্তমানে সিকিম ও উত্তরবঙ্গের সংযোগকারী গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে(Landslide Alert)। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির ফলে আরও ধসের আশঙ্কা রয়েছে। সেই কারণে এলাকায় জারি হয়েছে সতর্কতা। বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। পর্যটকদের ও সাধারণ যাত্রীদের অনুরোধ করা হয়েছে, প্রয়োজনে বিকল্প পথ ব্যবহার করতে এবং আবহাওয়ার আপডেট দেখে যাত্রা পরিকল্পনা করতে।

Related Articles