Landslide Alert: বাংলা সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের বারদাং এলাকায় ধস, বন্ধ যান চলাচল
Heavy rains triggered a massive landslide on NH10 near Bardan, cutting off traffic between Bengal and Sikkim.
Truth Of Bengal: আবহাওয়া দফতর পূর্বাভাস আগেই দিয়েছিল বিশেষ করে পার্বত্য এলাকায় দার্জিলিং পাহাড় সিকিম পাহাড় ও কালিংপং পাহাড়ে ভাড়ি থেকে অতি ভারীর বৃষ্টির সতর্কতার(Landslide Alert)। আর ঠিক সেই পূর্বভাস অনুযায়ী সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়ে শুরু হয়েছে একটানা বৃষ্টি। যদিও বৃষ্টি শুরু হতেই নতুন করে ফের একবার বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে বরদাং এলাকায় ধস নামে। আর ধস নামটি একেবারে দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল পুরো বন্ধ হয়ে যায়। ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনিক আধিকারিকরা। তবে ধস ছড়াতে বেশ বেগ পেতে হচ্ছে প্রশাসনিক আধিকারিকদের তার কারণ একটানা বৃষ্টি চলছে এখনও পর্যন্ত।
আরও পড়ুনঃ Kulgam Encounter: কাশ্মীরে সন্ত্রাস দমনে বড় সাফল্য, কুলগামে এনকাউন্টারে খতম ১ জঙ্গি
যদিও প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন ধস সড়াতে বেশ সময় লাগবে। অপরদিকে ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল বন্ধ হতেই রাস্তার দু’পাশের গাড়ির লম্বা লাইন পড়ে যায়(Landslide Alert)। যার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের। ভরা পূজোর মৌসুম আর নতুন করে ফের একবার ধসে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সড়ক।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
পর্যটন ব্যবসায়ীরা আশঙ্কা করছেন লাগাতার ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকলে পর্যটন শিল্পে ব্যাপক প্রভাব পড়বে(Landslide Alert)। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রশাসনের আধিকারিকদের উচিত অবিলম্বে ধস প্রবন এলাকার চিহ্নিত করা তা নাহলে নতুন করে ধস পড়লে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে তার দায়ী প্রশাসনিক আধিকারিকদেরই নিতে হবে।






