Dilip Ghosh: তোলপাড় রাজ্য-রাজনীতি!২১ এর মঞ্চে কি চমক? বড় বার্তা দিলীপের, দেখুন ভিডিও
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানালেন একুশে জুলাই কোন না কোন মঞ্চে থাকবেন তিনি।
Truth of Bengal: ২১ জুলাইয়ের মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষকে? হেঁয়ালিপূর্ণ জবাব দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানালেন একুশে জুলাই কোন না কোন মঞ্চে থাকবেন তিনি। এটাও জানালেন একুশের পর আর জল্পনা থাকবে না। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে দিলীপ ঘোষের তৃণমূলে যোগদান নিয়ে। প্রতিদিনই সাংবাদিকদের এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে পোড় খাওয়া এই বিজেপি নেতাকে (Dilip Ghosh)।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ জানালেন একুশে জুলাই কোন না কোন মঞ্চে থাকবেন তিনি। pic.twitter.com/0EvvLeultR
— TOB DIGITAL (@DigitalTob) July 7, 2025
আরও পড়ুনঃ Shubman Gill: “বেশ সাহস নিয়ে বোলিং করেছে” আকাশের বোলিংয়ের প্রশংসা গিলের
তবে সরাসরি না যেমন তিনি বলেননি তেমনি একুশে জুলাই তৃণমূলে যোগ দিচ্ছেন এমন কথাও তিনি স্পষ্ট করে জানাননি। তবে সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে কথা বললেন তাতে তাঁর তৃণমূল কংগ্রেসের যোগদান করার সম্ভাবনা যে প্রবল তা স্পষ্ট। এই মুহূর্তে বিজেপিতে কার্যত ব্রাত্য হয়ে রয়েছেন দিলীপ। কোন কর্মসূচিতেই ডাক পাননা তিনি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও ডাক পাননি। বিজেপি নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের অভিষেক অনুষ্ঠানেও ডাক পাননি দিলীপ (Dilip Ghosh)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/






