kolkata Rain: দাবদাহে ব্রেক! স্বস্তি দিল হালকা বৃষ্টি
কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে সন্ধ্যার পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে
Truth Of Bengal: সকাল থেকেই অস্বস্তিকর গরমে নাজেহাল ছিল দক্ষিণবঙ্গবাসি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়ার ভোল বদল।(kolkata Rain)আকাশ মেঘলা করে বৃষ্টি নামে শহর কলকাতায়। আর তাতেই কিছুটা স্বস্তি ফিরেছেন সাধারণ মানুষের মধ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সেগুলি হল পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ। ওই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম।
আরও পড়ুন: Spirit Movie: দীপিকার পর অল্লূু অর্জুন! সন্দীপ ভাঙ্গার ছবি থেকে বাদ দক্ষিণী সুপারস্টার
কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে সন্ধ্যার পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়াতেও। (kolkata Rain)শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
Bangla Jago fb: https://www.facebook.com/truthofbengal
দক্ষিণবঙ্গে গরমের পাশাপাশি ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে সপ্তাহভর ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর। বুধবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি— এই পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।(kolkata Rain) রবিবার থেকে শুরু হবে ভারী বৃষ্টি । তার পর থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে একটানা ভারী বৃষ্টি চলবে।





