বিদ্যালয়ে হাতি! খাবার না পেয়ে মিড ডে মিলের ঘরে ভাঙচুর
Truth Of Bengal: খাদ্যের লোভে প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না ঘরে হামলা চালালো হাতি। যদিও রান্না ঘরে কোনো খাদ্যদ্রব্য মজুদ না থাকায় একপ্রকার খালি হাতেই ফিরতে হলো হাতিটিকে।
ডুয়ার্সের মেটেলি ব্লকের চিলোনি টি জি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ঘটনায় সমগ্র চা বাগানে হাতির আতঙ্ক তৈরি হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় দুটো নাগাদ একটি হাতি খাদ্যের লোভে চলে আসে ওই বিদ্যালয়ে। হাতিটি বিদ্যালয়ে প্রবেশ করার পর মিড ডে মিলের রান্নাঘরে ধুকে সেখানকার জানালা ভেঙ্গে দেয়।
এরপর হাতিটি শুর দিয়ে ঘরের ভিতরে চাল সহ অন্যান্য খাদ্যদ্রব্যের খোঁজও চালায়। কিন্তু রান্নাঘরে কোন খাদ্যদ্রব্য মজুত ছিল না। পরে হাতিটি খাবার না পেয়ে ওই এলাকা থেকে চলে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্ররাজ প্রধান বলেন, হাতিটি বিদ্যালয়ের রান্নাঘরে জানালা ভেঙ্গে দেয়। ঘরের ভিতরে থাকা বাসন-কোসনেরও ক্ষতি করে হাতিটি। যাবতীয় ক্ষতির বিষয়ে বিদ্যালয়ের তরফে ব্লক প্রশাসনকে জানানো হবে। “






