কলকাতারাজ্যের খবর

Suvendu Adhikari: এসএসসি তালিকা নিয়ে ফের বিতর্ক, সম্পূর্ণ ১৯৫৮ জনের নাম প্রকাশের দাবি শুভেন্দুর

প্রেক্ষিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, কমিশনের কাছে যে সম্পূর্ণ তালিকা রয়েছে, তাতে ১৯৫৮ জনের নাম আছে।

Truth of Bengal: স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রকাশিত আংশিক তালিকাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য। সদ্য প্রকাশিত তালিকায় সমস্ত ‘দাগি’র নাম না থাকায় প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আর এই প্রেক্ষিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, কমিশনের কাছে যে সম্পূর্ণ তালিকা রয়েছে, তাতে ১৯৫৮ জনের নাম আছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মা এসএসসি-কে জিজ্ঞেস করেন, কেন প্রকাশিত তালিকায় নাম কম? তার উত্তরে কমিশন জানায়, সিবিআই-এর তালিকাভুক্ত সবাই নিয়োগ পাননি। কেবল যাঁরা বাস্তবে চাকরি পেয়েছেন, তাঁদের নামই প্রকাশ করা হয়েছে।

কিন্তু শুভেন্দু অধিকারীর দাবি, “আমি জানি সম্পূর্ণ তালিকা। আমিই তা প্রকাশ করব। মোট ১,৯৫৮ জন দাগি রয়েছে। যেটা প্রকাশ হয়েছে তা আসাম্পূর্ণ।” একইসঙ্গে তিনি স্লোগান তোলেন, “চোর ধরো, জেলে ভরো” এবং “চাকরি চোর”।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশেই এসএসসি-এর প্যানেল বাতিলের পর নতুন পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে বিতর্কিত ‘দাগি’ প্রার্থীদের আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া উচিত কি না, তা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। এরপরই আদালত তালিকা প্রকাশের নির্দেশ দেয়। কিন্তু তালিকা আংশিক হওয়ায় এখন তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।

Related Articles