রাজ্যের খবর

চারশো বছরের ঐতিহ্যের সাক্ষী, কালিয়াগঞ্জের থানা পাড়ার দুর্গোৎসব

একসময় ভোগ, বলি আর মেলার টানে দূরদূরান্ত থেকে গরুর গাড়ি ভরে মানুষ আসতেন।

সত্যেন মহন্ত, কালিয়াগঞ্জ: “উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের থানা পাড়ায় চারশো বছরেরও বেশি পুরনো দুর্গোৎসব। জমিদার জগবন্ধু মোদকের আমলে, এক গৃহবধূর ভর পাওয়া আদেশেই শুরু হয়েছিল দশভূজা দেবীর আরাধনা। চুন-সুরকির প্রাচীন মন্দিরে এখনও  লেখা আছে প্রতিষ্ঠার ইতিহাস, যদিও তা আজও দুর্বোধ্য। একসময় ভোগ, বলি আর মেলার টানে দূরদূরান্ত থেকে গরুর গাড়ি ভরে মানুষ আসতেন।

এই পূজার বিশেষত্ব হল এক চালার প্রতিমা, যেখানে লক্ষ্মী-সরস্বতী থাকেন যথাস্থানে, তবে গণেশ-কার্তিক থাকেন উল্টো পাশে। তবে বর্তমানে অবহেলায় জরাজীর্ণ হয়েছে ঐতিহ্যের এই মন্দির।

একটাসময় মন্দিরচত্বর ভরে গিয়েছিল আবর্জনায়। সেই সময়ে থেকে এখনও পর্যন্ত  পাশের বাড়ির এক গৃহবধূর ভর অবস্থাতেই  নির্দেশ আসে, নোংরা সরিয়ে আবার শুরু করতে হবে মা চণ্ডীর পূজা। সেই নির্দেশ মেনেই দশ বছর আগে পুনরায় শুরু হয় থানা পাড়ার দুর্গোৎসব। আজ জমিদার বাড়ির পুজো পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। স্থানীয়রা বলেন, মায়ের আরাধনায় কোনো খামতি নয়। তাই এবারের পূজোতেও চলছে জোরকদমে প্রস্তুতি।

Related Articles