রাজ্যের খবর

Jatra Revival: নজরুল মঞ্চে শুরু হয়েছে সাত দিনের যাত্রা কর্মশালা উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ

West Bengal’s government, through the Jatra Academy, begins a week-long, division-level workshop in Purba Bardhaman aimed at discovering.

Truth Of Bengal: মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: পশ্চিমবঙ্গের এক প্রাচীন এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি যাত্রা। এটি কেবল বিনোদন নয় বরং গ্রাম বাংলার সংস্কৃতি এবং সামাজিক চেতনার নিদর্শন। বর্তমানে ডিজিটাল মিডিয়ার যুগে প্রায় হারিয়ে যেতে বসেছে যাত্রাশিল্প(Jatra Revival)। সেই কারণে এই শিল্পকে ফের জনসমক্ষে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজন করেছে ডিভিশনভিত্তিক যাত্রা কর্মশালা। যেখানে সুযোগ পেতে চলেছেন নবীন প্রতিভারা।

[আরও পড়ুনঃ শিক্ষকের শাসনে অস্ত্র হাতে পড়ুয়া! পিস্তল নিয়ে স্কুলে… তারপর কী হল?]

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের যাত্রা আকাদেমির আয়োজনে পূর্বস্থলী ১ ব্লকের নজরুল মঞ্চে আজ থেকে শুরু হয়েছে সাত দিনের যাত্রা কর্মশালা। চলবে ১৯ থেকে ২৫ আগস্ট, ২০২৫ , যাত্রাশিল্পী প্রতিভার খোঁজে এই কর্মশালা(Jatra Revival)। কর্মশালার উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এবং উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমির সচিব মাননীয়া লিপিকা ব্যানার্জি এছাড়া বিশিষ্ট ব্যক্তিত্বরা ।প্রতিদিন এই কর্মশালা চলবে সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।

FB POST:https://www.facebook.com/truthofbengal

কলকাতা থেকে স্বনামধন্য প্রশিক্ষকরা প্রতিদিন কর্মশালা পরিচালনা করবেন। এই বর্ধমান ডিভিশনের কর্মশালা পূর্বস্থলী ১ ব্লকে হওয়াতে খুশি সাধারণ মানুষ(Jatra Revival)। মাননীয়া মুখ্যমন্ত্রীর যাত্রাশিল্পের বিকাশের জন্য উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। এই প্রথম বিভিন্ন জেলায় যাত্রা শিল্পীদের জন্য কর্মশালা আয়োজন করা হচ্ছে। কর্মশালা শেষে সকল অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হবে দপ্তরের পক্ষ থেকে।

Related Articles