শিক্ষকের শাসনে অস্ত্র হাতে পড়ুয়া! পিস্তল নিয়ে স্কুলে… তারপর কী হল?
সূত্রের খবর, অভিযুক্ত ছাত্রের নাম নীলাঞ্জন দোলাই, বাবা কেস্ট দোলাই।
Truth Of Bengal: পিস্তল নিয়ে স্কুলে ছাত্র। চাঞ্চল্যকর ঘটনা ঘটল ঝাড়গ্রামের গোপীবল্লবপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত চোরচিতা চোরেশ্বর হাইস্কুলে। সোমবার দুপুরে ইতিহাস ক্লাসে দুষ্টুমি করার জেরে শিক্ষকের চড় খেয়ে পিস্তল নিয়ে তাণ্ডব চালাল এক দশম শ্রেণীর ছাত্র (School Gun)। সহপাঠীদের বাধায় অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক।
[আরও পড়ুন: Battery Vigilantism: টোটোর ব্যাটারি চুরির ঘটনায় দুই চোরকে উত্তম মধ্যম! তুলে দেওয়া হল পুলিশের হাতে]
সূত্রের খবর, অভিযুক্ত ছাত্রের নাম নীলাঞ্জন দোলাই, বাবা কেস্ট দোলাই। এর আগেও বিদ্যালয়ে নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ছাত্রীদের উদ্দেশে কটূক্তি, অশালীন মন্তব্য। এমনকি স্কুলের সিসিটিভি ক্যামেরা ভাঙার মতো ঘটনায় নাম জড়িয়েছে ওই ছাত্রের।
শিক্ষকের শাসনে অস্ত্র হাতে পড়ুয়া! পিস্তল নিয়ে স্কুলে দশম শ্রেনীর ছাত্র… pic.twitter.com/c261BQi61s
— TOB DIGITAL (@DigitalTob) August 19, 2025
ঘটনাটি শুরু হয় দ্বিতীয় পিরিয়ডের ইতিহাস ক্লাসে। শিক্ষক পরিমল অট্ট ক্লাসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করলে নীলাঞ্জন বারবার সহপাঠীদের বিরক্ত করতে থাকে। শেষমেশ শিক্ষক তাকে শাসন করতে গালে একটি চড় মারেন। এতে উত্তেজিত হয়ে ছাত্রটি প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে যায়। কিন্তু প্রধান শিক্ষক বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ নীলাঞ্জন হুমকি দেয় বাবাকে ডেকে আনার (School Gun)।
এরপর ব্যাগ নিয়ে স্কুল ছাড়ে সে। প্রায় আধঘণ্টা পরে, টিফিন পিরিয়ডে লোডেড ৯ এমএম পিস্তল, ছুরি এবং পাঞ্চ জাতীয় অস্ত্র নিয়ে স্কুল ক্যাম্পাসে ফিরে আসে নীলাঞ্জন। সিনেমার ভিলেনের মতো শিক্ষককে লক্ষ্য করে দাপাদাপি শুরু করে। ইতিহাস শিক্ষককে দেখে সরাসরি তাড়া করে। সহপাঠীরা বাধা দিলে স্কুল থেকে মাত্র দেড় মিনিট দূরত্বে ওই শিক্ষকের ভাড়া বাড়িতে হামলার চেষ্টা করে সে।
[আরও পড়ুন: Purulia: পুরুলিয়ার স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব! উন্নত পরিষেবা মেলায় কমছে রেফার, খুশি রোগীরা]
জানা গিয়েছে, বাড়ির দোতলায় শিক্ষক পরিমল আট্টের স্ত্রী ও তৃতীয় শ্রেণীর পড়ুয়া কন্যা উপস্থিত ছিলেন। তাঁদের দিকে এগোতে যেতেই স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা অভিযুক্তকে ধরে ফেলে। ঘটনার পর ইতিহাস শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ছাত্রকে আটক করেছে (School Gun)। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।






