দেশ

Bihar Police: ‘অপারেশন ল্যাংড়া’ অভিযানে সাফল্য, তিন মাসে গ্রেফতার ৯ দুষ্কৃতী

চলেছে উভয়পক্ষেরই গুলির লড়াই। পুলিশের গুলিতে বহু দুষ্কৃতীর মৃত্যু পর্যন্ত হয়েছে বলে জানা যায়।

Truth Of Bengal: দুষ্কৃতী পাকড়াও করতে বিহার পুলিশের (Bihar Police) অভিযান শুরু। নয়া এই অভিযানের নামে ‘অপারেশন ল্যাংড়া’। বিহার পুলিশের অভিযানের এহেন নামের নেপথ্য কারণ রয়েছে। সমগ্র বিহারজুড়ে গত তিন মাস ধরে চলছে রাজ্য পুলিশের এই অভিযান চলছে। দুষ্কৃতীতাণ্ডবে লাগাম টানতে বিহার জুড়ে চলছে এই অভিযান, এমনটাই পুলিশ সূত্রে খবর।

[আরও পড়ুন: Jatra Revival: নজরুল মঞ্চে শুরু হয়েছে সাত দিনের যাত্রা কর্মশালা উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ]

বিহার পুলিশের (Bihar Police) এই অভিযান শুরু হতে না হতেই বেশ কয়েকজন দুষ্কৃতী আত্মসমর্পণ করেছে বলে খবর রয়েছে। আবার বেশ কয়েকজন দুষ্কৃতীর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার খবরও সামনে এসেছে। চলেছে উভয়পক্ষেরই গুলির লড়াই। পুলিশের গুলিতে বহু দুষ্কৃতীর মৃত্যু পর্যন্ত হয়েছে বলে জানা যায়। এক কথায় বলতে গেলে, উত্তরপ্রদেশের মতো বিহারেও শুরু হয়েছে এনকাউন্টার।

[আরও পড়ুন: শিক্ষকের শাসনে অস্ত্র হাতে পড়ুয়া! পিস্তল নিয়ে স্কুলে… তারপর কী হল?]

পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের এই সংঘর্ষের জেরে বেশিরভাগ ক্ষেত্রেই দুষ্কৃতীদের পায়ে গুলি করতে বাধ্য হয়েছেন পুলিশ আধিকারিকরা। সেই পরিস্থিতির সূত্র ধরেই এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ল্যাংড়া’। সূত্রের খবর, বিগত তিন মাসে গ্রেফতার ৯ জন দুষ্কৃতি। প্রতি ক্ষেত্রেই সংঘর্ষে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুষ্কৃতীরা। কখনও পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি, আবার কখনও পুলিশের অস্ত্র নিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা। এই ধরনের পরিস্থিতিতে। দুষ্কৃতীদের তৎখনাৎ পাকড়াও করতে একমাত্র উপায় থাকে তখন পা লক্ষ্য করে গুলি করা। যার কারণে দ্রুত গ্রেফতারিও সম্ভব হচ্ছে।

Related Articles