রাজ্যের খবর

Jai Johar: ৩ লক্ষাধিক আদিবাসী প্রবীণকে ‘জয় জোহার’ প্রদান রাজ্যের

শুধু আর্থিক অনুদানই নয়,জঙ্গলমহলের পরিকাঠামোর বিকাশেও  রাজ্য সরকার বরাবর গুরুত্ব দিয়েছে।

Truth of Bengal: ‘আদিবাসী’ মানে হচ্ছে ‘আদিমতম অধিবাসী’ বা ‘ভূমিপুত্র’। বাংলার সেই আদিবাসীরা স্বাধীনতার পর থেকে নানাভাবে উপেক্ষিত ছিল।পেটের জ্বালা মেটাবার জন্য ন্যূনতম খাবারও জুটতো না। খাবারের সঙ্কট –এর সুযোগ নিয়ে মাওবাদী গেরিলারা বন্দুকের শাসন কায়েম করে। বাম আমলের বুলেট-রাজের অবসান ঘটাতে পরিবর্তনের সরকার,উন্নয়নের পরিকল্পনা রূপায়ণকে অগ্রাধিকার দেয় বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন। (Jai Johar)

[আরও পড়ুনঃ নবম শ্রেণির জন্য ওপেন-বুক পরীক্ষা চালু করছে সিবিএসই, কবে থেকে জানেন?]

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসীদের সারনাও সারি ধর্মের প্রতি সম্মান জানানোর পাশাপাশি স্বপ্নের জঙ্গলমহল-এর কিভাবে বিগত ১৪বছরে রূপ বদল করা হয়েছে,তার পরিসংখ্যান তুলে ধরেছেন প্রশাসনিক প্রধান। সোশ্যাল মিডিয়ায় বাংলার আদিবাসীসমাজের উন্নয়নের তথ্য তুলে ধরেছেন তিনি।(Jai Johar)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

জঙ্গলমহলের মানুষ আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নের বদল দেখে বেশ খুশি। শুধু আর্থিক অনুদানই নয়,জঙ্গলমহলের পরিকাঠামোর বিকাশেও  রাজ্য সরকার বরাবর গুরুত্ব দিয়েছে। স্বশাসিত সংস্থা হিসেবে আদিবাসী উন্নয়ন বোর্ড স্থানীয় পর্যায়ে উন্নয়ন করছে। ঝাড়গ্রামের মহিলাদের স্বনির্ভর করার প্রয়াসও লক্ষ্যণীয়। স্বরোজগারের সুনির্দিষ্ট পথ খুঁজে পেয়ে আদিবাসী মহিলারাও নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে।সবমিলিয়ে জঙ্গলমহলের মানুষের জীবনযাত্রার মাণোন্নয়ন হচ্ছে বলে মনে করছে  আদিবাসী সংগঠনগুলো।(Jai Johar)

 

Related Articles