আইএসআই কলকাতায় প্রোজেক্ট লিঙ্কড পার্সন পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
মাসে বেতন মিলবে ৩০ হাজার টাকা করে।
Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউটে প্রোজেক্ট লিঙ্কড পার্সন পদে নিয়োগ করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ইমেইল মারফত আবেদন করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, প্রোজেক্ট লিঙ্কড পার্সন পদে মোট শূন্যপদ ৫। মাসে বেতন মিলবে ৩০ হাজার টাকা করে। কলকাতা হবে কর্মস্থল।
বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইট isical.ac.in এর দিকে। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, এমসিএ বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। ২৮ ফেব্রুয়ারির নিরিখে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। কোনো আবেদনমূল্য লাগবে না। ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সমেত ইমেইল পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়। ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।






