চাকরি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ফরেনসিক ল্যাবরেটরিতে নিয়োগ, অষ্টম শ্রেণি পাশেও মিলবে সুযোগ

সম্ভাব্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ জানুয়ারি।

Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিফিক অ্যাসিসট্যান্ট ও চালকের পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৮১। রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়োগ করা হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে Administrator, State Forensic Science Laboratory, WestBengal, 37/1/2, Belgachia Road, 3, Kolkata-700037 ঠিকানায়। ১৫ ডিসেম্বর থেকে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সম্ভাব্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ জানুয়ারি।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সায়েন্টিফিক অফিসার পদে শূন্যপদ ৯, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৩৫,৮০০ টাকা করে। সায়েন্টিফিক অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ৩৬, মাসে বেতন মিলবে ২৮,৯০০ টাকা করে। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চালক পদে শূন্যপদ ৩৬, অষ্টম শ্রেণি পাশ করলেই আবেদন করা যাবে। মাসে বেতন মিলবে ১৬ হাজার টাকা করে। আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। কোনো আবেদনমূল্য লাগবে না। FACT Score, Driving Test, Interview মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইট wbfsl.gov.in এর দিকে।

Related Articles