Indas Floods: লাগাতার বৃষ্টিতে জলবন্দী ইন্দাসের একাধিক গ্রাম, স্কুলে কমিউনিটি কিচেন চালু করল পুলিশ
Indas Floods – Bankura police set up a temporary community kitchen at the local high school to feed families displaced by relentless rain and flooding.
Truth Of Bengal: কয়েকদিনের টানা বৃষ্টিতে জল জমে বানভাসি অবস্থা বাঁকুড়ার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকা। জলবন্দী একাধিক গ্রামের বহু পরিবার। এবার সেই জলবন্দী পরিবারগুলিকে স্থানীয় হাইস্কুলে সরিয়ে সেখানে কমিউনিটি কিচেন শুরু করল বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ(Indas Floods)। উপর্যুপরি নিম্নচাপের জেরে এমনিতেই নাকাল অবস্থা সাধারণ মানুষের। তার ওপর গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জমা জলে প্রায় বানভাসি অবস্থা বাঁকুড়ার ইন্দাস ব্লকের গোকুলচক ও শান্তাশ্রম গ্রামের বহু পরিবারের।
[আরও পড়ুনঃ বাঙালি অত্যাচার ও SIR: সোমবার সাংসদদের প্রতিবাদের রণকৌশল জানাবেন তৃণমূল সুপ্রিমো]
কিছু পরিবারের অবস্থা এতটাই শোচনীয় যে বাড়িতে রান্না করার জায়গাটুকুও নেই। কাঁচা বাড়ি হওয়ায় রয়েছে বড়সড় দূর্ঘটনার আশঙ্কাও। এই পরিস্থিতিতে দূর্গত মানুষদের চিহ্নিত করে গতকাল দুপুর থেকেই স্থানীয় গুরুধাম শান্তাশ্রম ব্রহ্মানন্দ বিদ্যাভবন সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে ইন্দাস থানার পুলিশ(Indas Floods)। সেখানেই আপাতত কমিউনিটি কিচেন তৈরী করে দূর্গত মানুষদের দুবেলা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
পুলিশের তরফে জানানো হয়েছে একদিকে ওই দুটি গ্রামের কিছু পরিবার জলবন্দী হয়ে পড়েছিল অন্যদিকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় তাঁদের স্থানীয় হাইস্কুলে সরাতে হয়(Indas Floods)। দূর্যোগ কাটলে দূর্গতদের ফের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে।





