খেলা

West Indies: ৭ ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি‑টোয়েন্টি জয়

পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল ওয়েস্ট ইন্ডিজ।

Truth of Bengal: এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী হলো ফ্লোরিডার লাউডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল ওয়েস্ট ইন্ডিজ।( West Indies) দুই উইকেটে ম্যাচ জেতে তারা। যেভাবে এগোচ্ছিল ম্যাচ, তাতে মনে করা হচ্ছিল উইন্ডিজরা হয়তো জিততে পারবেন না। শেষ বলে বাকি ছিল ৩ রান। তবে বাজিমাত করেন জেসন হোল্ডার। অন্তিম বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে ম্যাচ জেতান তিনি।

[আরও পড়ুনঃ বাঙালি অত্যাচার ও SIR: সোমবার সাংসদদের প্রতিবাদের রণকৌশল জানাবেন তৃণমূল সুপ্রিমো]

বল হাতে পাকিস্তানের ব্যাটিং অর্ডারকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ‘লাস্ট মিনিট হিরোইক’এর জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় জেসন হোল্ডারকে। ৪টি উইকেট নেওয়ার পাশাপাশি তিনি করেছেন গুরুত্বপূর্ণ ১৬ রান এবং ফিনিশ লাইন পার করিয়েছেন দলকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি দলের জয় এবং নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন। তাঁর স্পষ্ট বক্তব্য, গত কয়েকটি সপ্তাহ বেশ কঠিন গিয়েছে তাদের জন্য এবং ম্যাচ জেতার দরকার ছিল।( West Indies)

হোল্ডার বলেন, “বেশ কঠিন ছিল গত কয়েকটি সপ্তাহ আমাদের দলের জন্য। জয়ের দরকার ছিল। যখন ব্যাটিং করছিলাম, তখন রোমারিওকে বলেছিলাম যে আমাদের অন্তত চারটি ছয় মারতে হবে। আমরা জানতাম যে বাউন্ডারি খুঁজে পাবো। এই জয়ে বেশ গর্বিত। বোলিং বিভাগকে কৃতিত্ব দিতে চাই। অস্ট্রেলিয়া সিরিজ থেকেও আমরা অনেক পজিটিভ খুজে পেয়েছি।”(West Indies)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এরপরই দেশের হয়ে খেলা প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন হোল্ডার। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে ভালোবাসি। আমি যখন দলে ঢুকেছিলাম, তার চেয়ে ভালো অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ছাড়ার সময় দেখতে চাই। আমাদের সমালোচনার মুখে পড়তে হয়েছে, যা যুক্তিসঙ্গত। ধারাবাহিকতা নিয়ে আমাদের সমস্যায় পড়তে হয়েছে। সুযোগ পেলে আমি নিজের সেরাটা দেব।” প্রসঙ্গত, এদিন টসে জিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৯ উইকেটে ১৩৩। জবাবে রান তাড়া করতে নেমে একদম শেষ বলে প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে।( West Indies)

Related Articles