Illegal Firearms: আগ্নেও অস্ত্রসহ গ্রেফতার এক যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও এক রাউন্ড কার্তুজ
Police in Gaighata, North 24 Parganas, arrested a 20-year-old youth with a 7mm pistol and live cartridge. Investigation is underway to determine the source and motive.
Truth Of Bengal: উত্তর ২৪ পরগনা: গাইঘাটা থানার পুলিশের বড় সাফল্য(Illegal Firearms)। রবিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিমুলপুর ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম শুভঙ্কর মল্লিক (বয়স প্রায় ২০), বাড়ি গাইঘাটা থানার মাটিকুমড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয় এবং পরবর্তীতে অভিযুক্তদের আটক করে তল্লাশি চালিয়ে একটি ৭ এমএম পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এরপরেই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়(Illegal Firearms)। সোমবার ধৃত যুবককে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কি কারণে ওই যুবক আগ্নেয় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল বা কোথা থেকে আসলো এই আগ্নেয় অস্ত্র তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।






