রাজ্যের খবর

বহরমপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে অভিযুক্ত

কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বহরমপুরে ফের অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এল। মঙ্গলবার রাতে শহরের শর্মা পাড়ার কারবালা রোডে একটি বাড়িতে পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। (Murshidabad)

আরও পড়ুনঃ গঙ্গার শুশুক: হারিয়ে যাচ্ছে এই জলজ রত্ন, সংরক্ষণে জরুরি আহ্বান

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম রাজু সূত্রধর, যার বয়স আনুমানিক ২৭ বছর। তাঁর বাড়ি বহরমপুর থানা এলাকাতেই। গতকাল গভীর রাতে বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল শর্মা পাড়ার কারবালা রোডে অনিল সূত্রধরের বাড়িতে হানা দেয়। তল্লাশির সময় বাড়িটি থেকে একটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার হয়। এরপরই ঘটনাস্থল থেকে অভিযুক্ত রাজু সূত্রধরকে গ্রেফতার করে পুলিশ। (Murshidabad)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

ধৃতের বিরুদ্ধে বহরমপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে উচ্চ আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ হেফাজতের সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে এই চক্রে আর কারা যুক্ত রয়েছে, এবং কী উদ্দেশ্যে বাড়িতে এই অস্ত্র ও কার্তুজ মজুত করে রাখা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ। (Murshidabad)

Related Articles