রাজ্যের খবর

পুজোর পরের দিন কেমন থাকছে রাজ্যের আবহাওয়া?

How will the weather be in the state the day after Puja?

Truth Of Bengal: কালিপুজোর দিন তেমন কোথাও বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি দেখা গিয়েছে। পুজো পর্বের পর কেমন থাকতে চলেছে আবহাওয়া? তা নিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিন দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে অতি হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিও হতে পারে।

শুক্রবার দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির হতে পারে। কিন্তু ভাইফোঁটার দিন বৃষ্টি হওয়ার কোন আশঙ্কা নেই। এর সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বর থেকেই আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।

দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে ৫নভেম্বর পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া নিয়ে হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী ৫ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। তবে আকাশ পরিষ্কার থাকলেও কোথাও কোথাও অল্প-স্বল্প বৃষ্টি দেখা দিতে পারে।

এদিকে এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ-উত্তর দিনাজপুর ও মালদহসহ প্রায় জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles