Home Burglary: অবসর প্রাপ্ত সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত পরিবার
Thieves broke into a retired soldier’s house in Bhimpur, Nodia and stole gold and silver jewelry worth ₹7 lakh
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: অবসর প্রাপ্ত এক সেনা কর্মীর বাড়িতে ঘটলো চুরির ঘটনা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার ডফরপোতা নতুন পাড়া গ্রামে। অবসর প্রাপ্ত সেনা কর্মীর নাম বিমল কুমার বিশ্বাস। এদিন বাড়িতে তালা বন্ধ করে ভীমপুর বাজারের দিকে যায় বিমল বাবু(Home Burglary)। তার স্ত্রী কৃষ্ণনগরে মেয়ের বাড়ি বেড়াতে গেছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির মূল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি খুলে লকার ও খাটের ভিতরে লেপ ও তোষকের ভেতরে রাখা সোনা গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
[আরও পড়ুনঃ CM para camp: মেদিনীপুরে পাড়ায় সমাধান ক্যাম্পে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী]
বিমল বাবু বাড়ি ফিরে এসে লন্ডভন্ড অবস্থায় পড়ে থাকা জিনিসপত্র ও গেটে তালা ভাঙ্গা দেখে বুঝতে পারে বাড়িতে চুরি হয়েছে(Home Burglary)। এরপর চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশ থেকে লোক জন ছুটে আসে। খবর দেওয়া হয় নদিয়ার ভীমপুর থানায়।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে(Home Burglary)। বাড়ির মালিক বিমল বাবুর বক্তব্য অনুযায়ী ৭ লক্ষ টাকার সোনা ও রুপো খোয়া গেছে বলে দাবী তার। বুধবার এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। অন্যদিকে চুরির ঘটনার দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ।



