রাজ্যের খবর

Gun Bust: একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ সহ গ্রেফতার এক দুস্কৃতী

In Kandi (Murshidabad), police arrested one suspect and recovered a firearm with two live cartridges during a late-night raid.

Truth Of Bengal: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদের কান্দিতে। শুক্রবার গভীর রাতে কান্দি থানার অন্তর্গত রামজলা মাঠ এলাকায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক জনকে গ্রেফতার করে পুলিশ(Gun Bust)। পুলিশ সুত্রে জানা যায় ধৃতের নাম গোলাম আমবিয়া, ধৃতের বাড়ি নবগ্রাম থানার সাগরপাড়া রসুলপুর এলাকায়। গতকাল গভীর রাতে কান্দি থানার আইসি মৃনাল সিনহার নেতৃত্বে পুলিশের একটি টিম কান্দি ব্লকের রামজলা মাঠ এলাকায় একটি অভিযান চালায়।

[আরও পড়ুনঃ Drug Awareness: মাদকমুক্ত সমাজ গড়তে রূপনারায়ণপুরে পুলিশের বিশেষ উদ্যোগ, পথে নামলেন আধিকারিকরা]

সেখানে একজন কে আটক করে(Gun Bust)। তার কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ।

FB POST:https://www.facebook.com/truthofbengal

ধৃত কে পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শনিবার কান্দি মহকুমা আদালতে পাঠায় পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে কান্দি থানার পুলিশ।

Related Articles