Durand Derby: ম্যাচ জিতে প্রয়াত রশিদের বাবাকেই উৎসর্গ করতে চাই : শৌভিক
এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টা পরেই রবিবার যুবভারতীতে চলতি মরসুমের হাইভোল্টেড ডার্বি ম্যাচে মাঠে নামবে অস্কারের ইস্টবেঙ্গল।
Truth of Bengal: রবিবার ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। বাঙালির ফুটবল ইতিহাসে আরও একটি মহারণ। সেই মহারণের ৪৮ ঘণ্টা আগে এক দুঃখজনক ঘটনার খবর পেয়েছিল লাল-হলুদ শিবির। তাঁদের দলের গুরুত্বপূর্ণ ফুটবলার প্যালেস্টাইন মিডিও রশিদের বাবা প্রয়াত হয়েছেন। কাজেই বাবার মৃত্যু সংবাদ পেয়ে শুক্রবার রাতেই দেশের বিমান ধরেছেন লাল-হলুদের এই মরসুমের দুরন্ত ছন্দে থাকা মিডফিল্ডার জেনারেল (Durand Derby)।
আরও পড়ুনঃ Cooch Bihar: ওড়িশায় বাঙালি হেনস্থা, মুখ খুললেন কোচবিহারের যুবক
এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টা পরেই রবিবার যুবভারতীতে চলতি মরসুমের হাইভোল্টেড ডার্বি ম্যাচে মাঠে নামবে অস্কারের ইস্টবেঙ্গল। শনিবার সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গলের অন্যতম সিনিয়র ফুটবলার শৌভিক চক্রবর্তী জানান, ‘রশিদ আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। কিন্তু আমাদের কিছু করার নেই। ও এখন এক কঠিন সময়ের মধ্যে রয়েছে। আমরা সতীর্থ হিসেবে ওর পাশে আছি, সবসময়ই। এবং রবিবার যুবভারতীর ডার্বি ম্যাচটা আমাদের দলের সকলে মিলে জিতে, রশিদের বাবাকেই উৎসর্গ করতে চাই (Durand Derby)।’
প্রতিপক্ষ দলে অনেক নামকরা বিদেশির পাশাপাশি স্বদেশী ব্রিগেড-ও যথেষ্ট শক্তিশালী। কাজেই লড়াইটা অনেকটা কঠিন হবে কি? এই প্রশ্নের সহজ উত্তরে শৌভিক বলেন, ‘মোহনবাগান শক্তিশালী দল, ওদের অনেকেই দীর্ঘদিন একসঙ্গে খেলছেন। তবে আমাদের সমর্থকদের উদ্দেশে এইটুকু বলতে পারি, আমরা রবিবারের ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি। আমাদের দলের সতীর্থ খেলোয়াড়রাও কঠিন লড়াই দিতে তৈরি আছে। ডার্বি ম্যাচে কোনও আগাম ভবিষ্যৎবাণী চলে না। যে ম্যাচের সেরাটা দিতে পারবে, সেই বাজিমাত করবে। আমরাও তারই অপেক্ষায় রয়েছি (Durand Derby)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
গত ডুরান্ডে প্রথমে নন্দকুমার গোলে জয় পেলেও, পরের ম্যাচেই আবার হারের মুখ দেখতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এবার কি সেই প্রতিশোধ নিতে পারবে লাল-হলুদ ব্রিগেড? প্রশ্ন উনে লাল-হলুদ মিডিও জানান, ‘অতীত নিয়ে বেশি আলোচনা ঠিক নয়। আমরা এবার শুরু থেকেই ডুরান্ড কাপে ভাল পারফরম্যান্স করার চেষ্টা করেছি। এবং সেটা আমাদের ডার্বি ম্যাচেও ধরে রাখতে হবে (Durand Derby)।’






