রাজ্যের খবর

Fake Notes: জাল ভারতীয় নোট সহ গ্রেফতার এক যুবক 

Basirhat police arrest three from Hariharpara after ₹16,500 in fake ₹500 notes recovered during late-night patrol.

Truth Of Bengal: মন্টু সাহাজী, বসিরহাট: জাল ভারতীয় নোট সহ যুবক গ্রেপ্তার। বসিরহাটের স্বরূপনগর থানার তেঁতুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা(Fake Notes)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বসিরহাট-স্বরূপনগর রোডে টহল দিচ্ছিল পুলিশ। সেই সময় তেঁতুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। তার চলাফেরা দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশদের।

[আরও পড়ুনঃ BLO Controversy: ৮০ হাজার BLO-র তালিকা হাতে, ১০ হাজার TMC ঘনিষ্ঠ, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর]

স্বরূপনগর থানার ওসি অরিন্দম হালদারের নেতৃত্বাধীন পুলিশ তাকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ১৬ হাজার ৫০০ টাকার জাল ভারতীয় নোট(Fake Notes)। সব নোট গুলিই ৫০০ টাকার। তারপরেই তাকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ।

FB POST: https://www.facebook.com/truthofbengal

ধৃতের নাম এসারুল মোল্লা। সে বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকন্দা এলাকার বাসিন্দা। তাকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে(Fake Notes)। এর সঙ্গে আন্তর্জাতিক জাল নোট পাচার চক্রের কোনো যোগ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles