রাজ্যের খবর

পুজোর আগে ভেজাল তেলের কারবারের হদিশ, আটক লিটার লিটার তেল

গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপাড়া এলাকার ‘ স্বস্তিক ট্রেডার্স ’-এ তল্লাশি চালায় পুলিশ

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী:  বিদেশি লেবেল ব্যবহার করে চলত ভেজাল তেলের কারবার। এবার সেই কারখানায় হানা দিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। চন্ডীতলার ঘোষপাড়া এলাকার ঘটনা। (Chanditola Police Raid)

আরও পড়ুনঃ টাকার পাহাড়! রায়পুর থেকে সুরাতে ৬.৬ কোটি টাকা পাচারের ছক ফাঁস

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় চন্ডীতলা থানায় (Chanditola Police Raid) সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়। সেই সভায় ঠিক হয়, সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপাড়া এলাকার ‘ স্বস্তিক ট্রেডার্স ’-এ তল্লাশি চালানো হবে। সেই মতো অভিযান চালিয়ে এদিনই পুলিশের হাতে ভেজাল ভোজ্যতেলের বিরাট কারবার ধরা পড়ে। এগুলিকে দুর্গাপুজোর আগে বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

পুলিশ গোডাউনে হানা দিয়ে ১১১০ লিটার ভেজাল সর্ষের তেল, ৩০০ লিটার সর্ষে ও রাইস ব্র্যান তেলের মিশ্রণ, ৭২০ লিটার রাইস ব্র্যান তেল এবং ২৫৫ লিটার খাঁটি সর্ষের তেল উদ্ধার করে। সেগুলি সবই বিদেশি লেবেলযুক্ত ‘এসপলকো’ (জার্মানি) বোতল। (Chanditola Police Raid)

পাশাপাশি, ৫৫০টি খালি টিন, ইলেকট্রনিক ওজন মেশিন, সিলিং মেশিন এবং “অন্নপূর্ণা ব্র্যান্ড” নামে ৩০০ ভুয়ো সিলিং ক্যাপও মিলেছে। সবকিছুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। (Chanditola Police Raid)

ধৃত অঞ্জনি কুমার দীক্ষিত (৬২ বছর)এর বাড়ি হাওড়ায়। তিনি ওই কারখানার ম্যানেজার এবং ব্রম প্রকাশ শর্মা (৬৬ বছর), তার বাড়ি হুগলির চাঁপদানিতে। অভিযুক্তদের বিরুদ্ধে চণ্ডীতলা থানায় একাধিক ধারায় মামলা রুজু হয়। সোমবার, ধৃতদের আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হবে এবং এই ঘটনার সাথে আর কে কে যুক্ত আছে বা অন্য কোথাও এই কারবার চালাচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হবে। (Chanditola Police Raid)

কৃশান রায় বলেন, “স্থানীয় বাজার এবং বাইরের বাজারেও এই তেল সরবরাহ করা হতো। এই তেল কোথায় কোথায় যেত সেটাও আমরা তদন্ত করছি। পুজোর সময় অনেকেই বিভিন্ন জায়গা থেকে খাবার কিনে খান সেটা যাতে ভেজাল তেলের তৈরি জিনিস না হয় তার জন্য আমদের এই অভিযান চলছে।” (Chanditola Police Raid)

Related Articles