কলকাতারাজ্যের খবর
Trending

বাহারি রঙে অ্যালার্জি? ভেষজ আবির দিয়ে নির্ভয়ে মাতুন বসন্ত উৎসবে

Fragrant herbs are made from various flowers and vegetables

The Truth Of Bengal: নানান রকম ফুল, শাকসবজি দিয়ে তৈরি হচ্ছে সুগন্ধি ভেষজ আবির। রঙে অ্যালার্জি থাকলে নির্ভয়ে এই ভেষজ আবির দিয়ে মেতে উঠতে পারেন বসন্ত উৎসবে। একেবারে ঘরোয়া পদ্ধতিতে ফুল থেকে আবির বানানো যায়। এই আবির বিক্রি করে আজ অনেকে স্বনির্ভর হয়ে উঠছেন।

আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে দেওয়ার উৎসব দোল আসন্ন। দোলের সময় আবির খেলার ইচ্ছে থাকলেও ভয় অ্যালার্জির। তাই অনেকে আবির খেলতে পারেন না। তাঁদের জন্য এখন বাজারের এসেছে নানা কোম্পানির ভেষজ আবির। দোলের সময় যারা আবির থেকে দূরে থাকেন তাঁদের এই আবিরে ভয় নেই। নানান রকম ফুল, শাকসবজি দিয়ে তৈরি হচ্ছে সুগন্ধি ভেষজ আবির। এই আবির বিক্রি করে আজ অনেকে স্বনির্ভর হয়ে উঠছেন।

গত কয়েক বছর ধরে চাহিদা বেড়েছে ভেষজ আবিরের। যেমন পালং শাক থেকে সবুজ রং, গাজর থেকে কমলা, গাঁদা ফুলের পাপড়ি ও হলুদ দিয়ে হলুদ রং এবং জবা ফুল ও বিট দিয়ে গোলাপি রং, অপরাজিতা ফুল দিয়ে নীল রং। পূর্ব বর্ধমান শহরের সদরঘাট চাষিমানা এলাকায় কিশোর-কিশোরীদের এই ফুল, শাকসবজি দিয়ে আবির তৈরি করা শেখানো হচ্ছে। মিলিত প্রয়াস নামে একটি সংস্থা শেখাচ্ছে কী ভাবে এই আবির বানানো যায়। সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান, আজ অনেকেই এই ধরনের ভেষজ আবির তৈরি করে স্বনির্ভর হচ্ছেন।

দোলে আবির খেলার ইচ্ছে থাকলেও ভয় অ্যালার্জির। তাই অনেকে আবির খেলতে পারেন না। তাঁদের জন্য এই ভেষজ আবির একেবারেই নিরাপদ। একেবারে ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ফুল ও শাক সবজি দিয়ে বানানো এই আবিরের গন্ধও আলাদা। আগের থেকে এখন অনেকটাই চল বেড়েছে এই ভেষজ আবিরের।

Related Articles