রাজ্যের খবর

Fatal Oversight: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের, চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসায়

Krishna Bauri (24) was tragically crushed under a lorry wheel on a deteriorated road in Durgapur.

পশ্চিম বর্ধমান দুর্গাপুর: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম কৃষ্ণ বাউরী(Fatal Oversight)। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কাঁকসার সিলামপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তার কারণে নিত্যদিন ঘটে দুর্ঘটনা।শুক্রবার সকালে কৃষ্ণ বাউরি বাড়ি থেকে বাজার যাচ্ছিলেন। একটি লরি পাস দিয়ে যাওয়ার সময় রাস্তা খারাপের জন্য কৃষ্ণ বাউরী সাইকেল থেকে লরির পেছনের চাকায় পড়ে যান। ঘটনাস্থলেই লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় কৃষ্ণর।

[আরও পড়ুনঃ খুন হুমা কুরেশির ভাই, গাড়ি পার্কিং-কে কেন্দ্র করে বিবাদ, প্রকাশ্যে ভিডিও]

উত্তেজিত জনতা একটি লরি ও একটি ডাম্পার ভাঙচুরের পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা(Fatal Oversight)। স্থানীয়দের অভিযোগ নিত্যদিন বেপরোয়া ভাবে ভাড়ি গাড়ি চলাচল করে। তার উপরে রাস্তা খারাপ হওয়ার জন্য নিত্যদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সকলকে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এই রাস্তা দিয়েই বহু স্কুল পড়ুয়াও স্কুলে যাতায়াত করে(Fatal Oversight)। নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে এই রাস্তায়। তাই দ্রুত রাস্তা মেরামত করার পাশাপাশি যান নিয়নন্ত্রণ করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

Related Articles