Egret Poaching: পরিযায়ী পাখি হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি নিয়ে রায়গঞ্জে বিভাগীয় বনাধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান
Nearly 50 egrets were slaughtered by poachers in Marnai forest near Chanchal, Dinajpur; People for Animals demand arrests and stricter protection for birds and rescuers.
Truth Of Bengal: সত্যেন মহন্ত, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: গত ১৭ ই জুলাই, ২০২৫ কিছু দুষ্কৃতী মারনাই গ্রামের বিভিন্ন গাছে আশ্রয় নেওয়া প্রায় ৫০ টি ইগ্রেট পাখি শিকার করেছিল। বন দফতরের কর্মীরা মৃত পাখি গুলিকে উদ্ধার করলেও দুষ্কৃতীরা পালিয়ে যায়। সেই দুষ্কৃতীদের চিহ্নিত করা গেলেও চাঁচল থানার পুলিশ আজ পর্যন্ত তাদের গ্রেপ্তার করেনি। ওই দুষ্কৃতী দের সবার বাড়ি চাঁচলে (Egret Poaching)। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভাগীয় বনাধিকারিক কে স্মারকলিপি প্রদান করে উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এবং রায়গঞ্জ পিপল ফর এনিম্যালস এর পক্ষ থেকে। এই দাবির সাথে ডি এফ ওর কাছে দাবি রাখে যে কিছু মানুষ যারা ইউ টিউব দেখে বা প্রশিক্ষিত সর্প উদ্ধার কারীদের অনুকরণ করে বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কারণ অনেকেই বিনা প্রশিক্ষনে বা রীলস বানানোর জন্য সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে মারা যাচ্ছে।
[আরও পড়ুনঃ Fatal Oversight: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের, চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসায়]
বিভাগীয় বনাধিকারিকের কাছে দাবি জানান কূলিক পক্ষী নিবাস এর ভীড় নিয়ন্ত্রণ করার জন্য, অনেক পর্যটক সেখানে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মেরে কাটিয়ে দিচ্ছেন, পাখিদের ডিস্টার্ব করছেন , জলের বোতল , চিপসের প্যাকেট এদিক ওদিক ফেলে দিয়ে পক্ষী নিবাস এর পরিবেশ দূষিত করে দিচ্ছেন(Egret Poaching)। সংস্থার পক্ষ থেকে আবেদন জানানো হয় যে পর্যটকদের জন্য সময়সীমা ঠিক করে দেওয়া। তারা যেন এক থেকে দেড় ঘণ্টার মধ্যে পক্ষী নিবাস পরিদর্শন করে বেরিয়ে চলে আসেন। কুলিক পক্ষী নিবাস এর ভেতর দিয়ে বয়ে যাওয়া ক্যানেল টিকে নিয়মিত পরিষ্কার করা এবং পরিযায়ী পাখিদের পর্যাপ্ত পরিমাণ খাবার যোগান দেওয়ার দাবিও রাখা হয় বিভাগীয় বনাধিকারিকের কাছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
পশুপ্রেমী সংগঠনের হাতে সাপ উদ্ধার করার প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়ার দাবি জানানো হয়। জেলার বিভিন্ন প্রান্তে বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিযায়ী পাখি ও সাপ সম্পর্কে সচেতনতা শিবির এর আয়োজন করার দাবি জানানো হয়েছে(Egret Poaching)। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর সম্পাদক গৌতম তান্তিয়া , সভাপতি রথীন্দ্র কুমার দেব ,, রায়গঞ্জ পিপল ফর এনিম্যালস এর সভাপতি ভীম নারায়ণ মিত্র মহাশয়, মারনাই থেকে আগত বিশিষ্ট পরিবেশবিদ অক্ষয় কুমার পাল মহাশয় সহ বিভিন্ন পশু প্রেমী সংস্থার সদস্যরা।






