রাজ্যের খবর

Hariyana Police: বাংলার শ্রমিকের পা ভেঙে দেয় হরিয়ানার পুলিশ ,পাশে প্রশাসন

বৈধ নথি দেখালেও বেধড়ক মারধর করে হরিয়ানার পুলিশ।

Truth of Bengal: হরিয়ানার পানিপথে কার্পেটের কাজ করতে গিয়েছিলেন উঃদিনাজপুরের সাব্বির আলম। সেখানে একটি কার্পেট কারখানায় কাজ করতেন তিনি। কয়েকদিন আগে, হঠাৎই পুলিশ এসে তাঁকে   বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে যায়।কোনও কথা না শুনেই পুলিশ তাদের মারতে শুরু করে। তাঁর আধারকার্ড, ভোটার কার্ড সহ সব নথি দেখেও পুলিশ থামেনি। বৈধ নথি দেখালেও বেধড়ক মারধর করে হরিয়ানার পুলিশ।(Hariyana Police)

[আরও পড়ুনঃ Mud Collapse: টানা বৃষ্টিতে মাটির ঘর হুড়মুড়িয়ে ধসে মৃত্যু দম্পতির, জামালপুরে মর্মান্তিক ঘটনা]

মুখ্যমন্ত্রীর নির্দেশে পানিপথের কার্পেট কারখানায় কাজ করতে গিয়ে নির্মম পুলিশি অত্যাচারের শিকার সাব্বির আলমের পাশে দাঁড়াল রাজ্যের মন্ত্রী। মঙ্গলবার ইসলামপুর ব্লকের বিজুভিটা গ্রামে আহত সাব্বিরের বাড়িতে যান গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী।(Hariyana Police)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

গোলাম রাব্বানী আরও বলেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাংলা থেকে কাজ করতে যাওয়া শ্রমিকদের উপর পুলিশি অত্যাচার নামানো হচ্ছে, তা ব্রিটিশ আমলেও হয়নি। কাগজপত্র দেখানোর পরও যখন মানুষকে বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে, তখন এটা আর আইন রক্ষার বিষয় হতে পারে না—এটা স্পষ্ট নিপীড়ন।” (Hariyana Police)