Bardhaman: বর্ধমানে জাল ওষুধ, কলেজ মোড়ে হানা ড্রাগ কন্ট্রোলের
মঙ্গলবার এগারোটা নাগাদ ছন্দবেশে আচমকা একটি ওষুধের দোকানে হানা দেন জেলা ড্রাগ কন্ট্রোল এবং জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (DEB)-এর আধিকারিকেরা।
Truth of Bengal: দোকানে ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। বাজেয়াপ্ত করা হয় প্রচুর মেয়াদোত্তীর্ণ জাল ওষুধ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গতকাল বর্ধমানের কলেজ মোড়ে। জাল ওষুধের কারবারে আতঙ্কিত এলাকার মানুষ। মঙ্গলবার এগারোটা নাগাদ ছন্দবেশে আচমকা একটি ওষুধের দোকানে হানা দেন জেলা ড্রাগ কন্ট্রোল এবং জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (DEB)-এর আধিকারিকেরা। অভিযানে ছিলেন মোট পাঁচজন। ( Bardhaman)
[আরও পড়ুনঃ Goghat Incident: তন্ত্রসাধনার নামে নাবালিকাকে যৌন নির্যাতন এক তান্ত্রিকের]
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আর অভিযান চালাতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। দোকানে রীতিমতো মজুত রাখা হয়েছিল বহু মেয়াদোত্তীর্ণ ও জাল ওষুধ। জানা যায়, অভিযানে উদ্ধার হওয়া বেশ কিছু ওষুধের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দোকানের মালিক। তারপরই সেগুলি বাজেয়াপ্ত করা হয়।( Bardhaman)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
সুত্রের খবর, জাল বলে সন্দেহ হওয়া ওষুধগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কলকাতার ল্যাবরেটরিতে। ঘটনার পর এলাকা জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। সাধারণ মানুষের দাবী আরও বেশি করে অন্যান্য ওষুধের দোকানেও অভিযান চালানো হোক।






