Goghat Incident: সাধনার ছলে কিশোরীকে অকথ্য যৌন নির্যাতন, তান্ত্রিকের কুকীর্তিতে তোলপাড় আরামবাগ
জানা গেছে, সপ্তাহখানেক আগে তন্ত্রসাধনার নাম করে নাবালিকাকে নির্জন নদীর ধারে নিয়ে যায় তান্ত্রিক।
Truth of Bengal: তন্ত্রসাধনার নামে সপ্তম শ্রেণির নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক তান্ত্রিকের বিরুদ্ধে। গোঘাট থানার বালি পঞ্চায়েত এলাকার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকী ঘটনার কথা কাউকে জানালে নাবালিকাকে খুনের হুমকি দেয় অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায়। প্রথমে লোকলজ্জার ভয়ে মুখ না খুললেও অবশেষে গোঘাট থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার (Goghat Incident)
আরও পড়ুনঃ Tiger Intrusion: একি কাণ্ড! ঘরের মধ্যে বাঘ, কী হল তারপর?
জানা গেছে, সপ্তাহখানেক আগে তন্ত্রসাধনার নাম করে নাবালিকাকে নির্জন নদীর ধারে নিয়ে যায় তান্ত্রিক। তারপর তাকে ওষুধ খাইয়ে বেহুঁশ করে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। নাবালিকার জ্ঞান ফিরতেই দেখে তার শরীরে কোনও পোশাক নেই। বিষয়টি নিয়ে ওই নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়ে। কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করে। ফের কয়েকদিন আগে নাবালিকাকে যৌন হেনস্তার চেষ্টা করে ওই তান্ত্রিক (Goghat Incident)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
তখনই নাবালিকা ঘটনার প্রতিবাদ করে ও প্রতিবেশীদের ঘটনা জানায়। এরপরই অভিযুক্তর শাস্তির দাবিতে সরব হন গ্রামের মানুষ। বালি পঞ্চায়েতের প্রধান পরিবার ও এলাকার লোকজনকে নিয়ে এসে গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এলাকার বাসিন্দাদের দাবি, এলাকার মহিলাদের মাঝেমধ্যেই উত্ত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত প্রফুল্ল। তাকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন সকলে (Goghat Inicdent)।






