রাজ্যের খবর
নির্বাচনী মরসুমে ফের হাতির হানা, তারপর ?
Elephant attacks again during the election season, then?

The Truth Of Bengal : দেবব্রত বাগ- ঝাড়গ্রাম : হাতির তাণ্ডবে নাজেহাল সাধারণ মানুষ। ঝাড়গ্রাম এর বনকাটি এলাকায় কয়েকশো বিঘের ফসল নষ্ট করল হাতির দল। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। কখনো হাতির তাণ্ডবে ঘরবাড়ি ভাঙছে কখনো ব্যাপক ফসলের নষ্ট করছে হাতি।
শনিবার ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বনকাটি সহ একাধিক এলাকায় খাবারের সন্ধানে রাতে হানা দেয় হাতির দল। যেন কিছু প্রায় ১০০ বিঘে ধান সবজি চাষের ক্ষয়ক্ষতি করে হাতির দলটি। ফলে ব্যাপক চিন্তায় চাষিরা। বারংবার এই হাতির তাণ্ডবে এক প্রকার নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের বক্তব্য যেন দ্রুত নষ্ট ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়।






