Siliguri: গোপন অভিযানে শিলিগুড়িতে ধরা পড়ল মাদকচক্র, উদ্ধার ৫৪ কেজি গাঁজা
উদ্ধারকৃত গাঁজা শীতলকুচি থেকে এনে বিহারের দিকে পাচার করা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
Truth of Bengal: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য। রবিবার গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ মুণি চা বাগান এলাকার একটি অভিযানে দুটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালায়।(Siliguri)
[আরও পড়ুনঃ মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর! তীব্র আক্রমণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের]
গাড়ির বিশেষ চেম্বার থেকে মোট ৫৪ কেজি গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম জামিনুল মিয়া, অজয় বর্মন, অনিল নমো দাস, বিকাশ বর্মন এবং জামিনুর মিয়া। তারা সবাই কোচবিহার জেলার শীতলকুচি এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত গাঁজা শীতলকুচি থেকে এনে বিহারের দিকে পাচার করা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।(Siliguri)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী সোমবার ধৃত পাঁচজনকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। একই সঙ্গে দুইটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিলিগুড়িকে মাদক পাচারের একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, তবে মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে শহরকে মাদকমুক্ত রাখার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যেকোনো সময়ে এবং যেকোনো জায়গায় অভিযান চালিয়ে শিলিগুড়ি থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা হবে বলেও নিশ্চিত করেছে পুলিশ।(Siliguri)






