কলকাতারাজ্যের খবর

WB Delayed Monsoon: বর্ষার দেখা নেই, রাজ্যে ঢোকার পথেই থমকে মৌসুমী বায়ু

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনও সম্ভাবনাই নেই।

Truth of Bengal: দক্ষিণবঙ্গ জুড়ে ক্রমশ বাড়ছে গরমের দাপট। শহর থেকে জেলা— সর্বত্রই মানুষ হাঁসফাঁস করছেন উষ্ণতার চাপে। তাপমাত্রা যেমন চড়ছে, তেমনই অস্বস্তিও বাড়ছে গা ঘামানো আবহাওয়ায় (WB Delayed Monsoon)। যদিও বর্ষার আগমন হওয়ার কথা ছিল এই সময়ের মধ্যেই, কিন্তু তা এখনও অধরা দক্ষিণবঙ্গবাসীর কাছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনও সম্ভাবনাই নেই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম ও অস্বস্তি— দুটোই সমান তালে বাড়বে।

আরও পড়ুন: Jagannath temple: জগন্নাথধামে মদ-আমিষ নিষিদ্ধ! পুরীতে বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের

কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ— এইসব জেলাগুলিতে আগামী কয়েকদিন গরম আরও তীব্র হতে পারে। সোমবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আবহাওয়া অফিসে জানিয়েছে, এই সপ্তাহের মধ্যেই তাপমাত্রা ৩৬ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। বুধবার পর্যন্ত একই রকম গরম ও শুষ্ক পরিস্থিতি বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, মৌসুমী বায়ু ইতিমধ্যেই রাজ্যের উত্তর অংশে প্রবেশ করেছে বেশ কিছুদিন আগে। কিন্তু, সেটি সেখানে থেমে গিয়েছে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার মতো পরিবেশ তৈরি হয়নি বলেই হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে (WB Delayed Monsoon)।

Truth of Bengal FB Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

উত্তরবঙ্গের অবস্থাও খুব একটা আশাব্যঞ্জক নয়। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে আগামী কয়েকদিন কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। মালদহ ও দুই দিনাজপুর জেলায় বরং তাপমাত্রা আরও বাড়তে পারে, ফলে সেখানকার মানুষদের জন্যও স্বস্তির খবর নেই। সার্বিকভাবে বলতে গেলে, গরমের প্রকোপে নাজেহাল দক্ষিণবঙ্গ। বর্ষা কবে প্রবেশ করবে, সে নিয়ে দুশ্চিন্তায় আবহাওয়াবিদরাও (WB Delayed Monsoon)। রাজ্যবাসী আপাতত গরমের সঙ্গে মানিয়ে চলার প্রস্তুতি নিচ্ছে। তবে বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে রয়েছে গোটা দক্ষিণবঙ্গ।

Related Articles