Truth of Bengal: উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার অন্তর্গত সূর্য কমল রেলস্টেশন অবশেষে পেতে চলেছে বহুপ্রতীক্ষিত দ্বিতীয় প্ল্যাটফর্ম। কাটিহার রেল বিভাগের উদ্যোগে প্রকাশিত হয়েছে এই প্রকল্পের জন্য টেন্ডার। আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫৯ লক্ষ ৯৮ হাজার ৯৭৩ টাকা।(Surja Kamal railway station )
টেন্ডার অনুযায়ী, ১২ মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। আগ্রহী নির্মাণ সংস্থাগুলিকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা অগ্রিম জমা দিতে হবে। টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ২৯ আগস্ট, এবং সেদিন বিকেল ৩টার মধ্যে অনলাইনে টেন্ডার জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে। টেন্ডার কোরাম পূর্ণ হলে দ্রুতই কাজ শুরু হবে বলে জানা গেছে।(Surja Kamal railway station )
[আরও পড়ুনঃ Siliguri: গোপন অভিযানে শিলিগুড়িতে ধরা পড়ল মাদকচক্র, উদ্ধার ৫৪ কেজি গাঁজা]
এই প্ল্যাটফর্ম নির্মাণের ফলে সূর্য কমল ও আশপাশের এলাকার যাত্রীরা রেলগাড়িতে ওঠানামা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা পাবেন। বর্তমানের একটি মাত্র প্ল্যাটফর্মের কারণে যাত্রীদের দীর্ঘদিন ধরেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল।
রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানিয়েছেন, চাকুলিয়া বিধানসভার মানুষের বহুদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। তিনি বলেন, “সূর্য কমল রেলস্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের টেন্ডার প্রকাশ হওয়ায় এলাকার সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন।”(Surja Kamal railway station )
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
তিনি আরও জানান, এর আগেও চাকুলিয়াবাসীর দাবিতে কানকি রেলস্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছে এবং তিস্তা তোর্সা এক্সপ্রেস (কলকাতা অভিমুখে) এবং কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনের স্টপেজও ঘোষণা হয়েছে কানকিতে।
এই উন্নয়ন প্রকল্পগুলির জন্য মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ কার্তিক পাল। তাঁর এমন সক্রিয় উদ্যোগে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ অত্যন্ত সন্তুষ্ট।






