রাজ্যের খবর

গোর্খাল্যান্ড ইস্যু থেকে চা-বাগান: বিমল গুরুং-মন ঘিসিংদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ আলোচনা

বৈঠকে মূলত গোর্খাল্যান্ড সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান, পার্বত্য অঞ্চলের প্রশাসনিক কাঠামো এবং সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক দাবি নিয়ে আলোচনা হয়।

Truth of Bengal: পাহাড়ের রাজনৈতিক অস্থিরতা দূর করা এবং স্থানীয় একাধিক ইস্যু সমাধানে শিলিগুড়ির কাছে সুকনায় গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং সহ পাহাড়ের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ত্রিস্তরীয় বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালের এই উচ্চপর্যায়ের বৈঠকে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, স্থানীয় বিজেপি বিধায়কেরা ছাড়াও রোশন গিরি এবং মন ঘিসিং-এর মতো গুরুত্বপূর্ণ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর ‘চিকেনস নেক’ এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর পাহাড় নেতৃত্বের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকে মূলত গোর্খাল্যান্ড সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান, পার্বত্য অঞ্চলের প্রশাসনিক কাঠামো এবং সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক দাবি নিয়ে আলোচনা হয়। বিমল গুরুংদের দাবি, কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পাহাড়ের রাজনৈতিক সমস্যা মেটানো সম্ভব। এছাড়া পাহাড়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, চা-বাগানের কর্মীদের অধিকার, পরিবহন ব্যবস্থা এবং জিটিএ-র কাজের গতি নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বিস্তারিত আলোচনা উঠে আসে।

Related Articles