রাজ্যের খবর

হারিয়ে গিয়েছে ধুনুরির সিগনেচার টিউন, পেশা ছাড়ছেন তুলো ধোনার কারিগররা

Dhunuri's sound

The Truth of Bengal: একতারার মতো ধুনুরির তারের সিগনেচার টিউন এই শীতকালে একটা পরিচিত শব্দ ছিল। এই শব্দ শোনা গেলেই বোঝা যেত আশপাশে কোথাও তৈরি হচ্ছে লেপ বা তোষক। এখন আর সেই শব্দ শোনা যায় না। শীতের গ্রাম বাংলা থেকে হারিয়ে গিয়েছে একতারার মতো দেখতে সেই ধুনুরি। কয়েক বছর আগে পর্যন্ত বিহার, হরিয়ানা কিংবা উত্তরপ্রদেশ থেকে শীতের সময় বাংলার গ্রাম-গঞ্জে এসে তাঁবু খাটিয়ে থাকতেন ধুনিরিরা। ধুনুরির মৃদু খটখট শব্দের ছন্দে তুলো ধোনার কাজ চলত তাঁদের।

এখন আর ভিনরাজ্যের ধুনিদের দেখা মেলে না। এখন সব রেডিমেত কিনতে পাওয়া যায়। ফলে ব্যবসা থেকে বিমুখ হয়েছেন তুলো ধোনার কারিগররাও। অল্প কিছু মানুষ এখন এই পেশার সঙ্গে যুক্ত আছেন। তাঁরাই বাঁচিয়ে রেখেছেন এই শিল্প। তবে খটখটে শব্দের সেই ধুনুরির শব্দ শোনা যায় না। বিবর্তনের হাত ধরে সেখানে জায়গা করে নিয়ে যন্ত্র। মালদার মানিকচকের শাহ আলম, লাল মহাম্মদরা শহরের টাউন হল লাগোয়া বাঁধের ধারে তোষক সেলাইয়ের ফাঁকে জানালেন, এখন আর ধনুকের মতো ধুনুরি নেই।

তুলো ধোনার কাজটা ধান ঝাড়াই করা মেশিনের মতো একটি যন্ত্র দিয়ে করতে হচ্ছে। এখন মানুষ রেডিমেড লেপ-তোষক কিনে নিচ্ছে। আজকাল কাপড়ের কারখানায় তৈরি হচ্ছে লেপ, তোষক। মিলছে শপিং মলেও। তাই মানুষ আর বাড়ির কাছে আসা কারিগরদের দিয়ে বানায় না লেপ বা তোষক। তাই কদর কমছে ধুনুরিদের। সেই জন্য এখন আর গ্রাম বাংলায় দেখা যায় না তাঁদের। আধুনিকতার হাত ধরে এখন হারিয়ে যাওয়ার মুখে এই শিল্প।

Related Articles