আন্তর্জাতিক

সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তানধারণের প্রক্রিয়াকে বিশ্বব্যাপী নিষিদ্ধ করার ডাক দিলেন ফ্রান্সিস পোপ

Pope Francis has called for a global ban on surrogacy

The Truth of Bengal : সারোগেসি মাধ্যমে সন্তান ধারণকে বিশ্বব্যাপী নিষিদ্ধ করার ডাক দিলেন ফ্রান্সিস পোপ। এদিন পোপ ফ্রান্সিস  ভ্যাটিকান সিটি থেকে ৪৫ মিনিটের বক্তৃতায় তিনি এই কথা বলেন। কিন্তু কেন হঠাৎ এই পদ্ধতিকে বিশ্বব্যাপী নিষিদ্ধ করার কথা বললেন পোপ। তবে পোপের বক্তৃতা তুলে ধরার আগে জেনে নিই সারোগেসি পদ্ধতি ঠিক কি? সারোগেসি শব্দের অর্থ হল গর্ভশয় ভাড়া। সারোগেসি একটি আধুনিক প্রজনন ব্যবস্থা।

যখন কোন মহিলা গর্ভধারণে অক্ষম, গর্ভধারণ ঝুঁকিপূর্ণ অথবা যখন একজন অবিবাহিত পুরুষ বা নারী বা সমকামী দম্পতি সন্তান নিতে চান। তারা এই সারোগেসির মাধ্যমে সন্তানধারণ করে থাকেন । তবে পোপ এদিন তার বক্তৃতায় সারোগেসি পদ্ধতিকে দুঃখজনক বলে অভিহিত করে বিশ্বব্যাপী নিষিদ্ধ করার ডাক দেন। পোপ বলেন, “শিশুরা হল উপহার, যা কখনওই ব্যবসায়িক চুক্তি হতে পারে না।” প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩ সালে রোমের ক্যাথলিক গির্জার প্রধান হিসেবে অভিষেকের পর থেকে একাধিক বিষয়ে সাবেক ভাবনা-চিন্তা দূরে সরিয়ে রাখার কথাই বলেছেন পোপ।

সম্প্রতি ‘এলজিবিটিকিউ’ সম্প্রদায়ের যুগলের বিয়েতে আশীর্বাদ করতে বাধা নেই বলে যাজকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ফ্রান্সিস। আর তার পরেই ‘সারোগেসি’ নিয়ে পোপের এমন মন্তব্য কার্যত ‘এলজিবিটিকিউ’ সম্প্রদায়ের উপরেই আঘাত হানল বলে মনে করছেন অনেকে। পাশাপাশি, পোপের এমন মন্তব্যে বিশ্ব জুড়ে বহু দম্পতিই সমস্যায় পড়বেন বলে মনে করছেন অনেকে।

 

FREE ACCESS