রাজ্যের খবর

পোষ্যকে নিয়ে যেতে হলে মানতে হবে একাধিক নিয়ম, কড়া বিধি দার্জিলিং পুরসভার

জানুয়ারি থেকেই পোষ্যকে নিয়ে দার্জিলিংয়ে গেলে মানতে হবে নয়া নিয়ম। না'হলে মোটা জরিমানা গুণতে হবে।

Truth Of Bengal: বাঙালির প্রিয় বেড়ানোর জায়গা হল পাহাড়ের রানি দার্জিলিং। শৈলশহর দার্জিলিং পেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন হিসাবে পরিচিত। পোষ্যকে নিয়ে অনায়াসে ঘোরা যায় শৈলশহরে। এমনকি, হোম স্টেতেও দিব্যি থাকা যায় দার্জিলিংয়ে। তবে এবার দার্জিলিংকে আরও স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সংক্রমণমুক্ত রাখতে পোষ্যদের নিয়ে দার্জিলিংয়ে আসা ও পালন সম্পর্কিত কড়া বিধি চালু করতে চলেছে দার্জিলিং পুরসভা। জানুয়ারি থেকেই পোষ্যকে নিয়ে দার্জিলিংয়ে গেলে মানতে হবে নয়া নিয়ম। না’হলে মোটা জরিমানা গুণতে হবে।

স্থানীয় বাসিন্দাদেরও সমান নিয়ম মানতে হবে। শৈলশহর দার্জিলিংকে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দার্জিলিং পুরসভা স্থির করেছে, এবার থেকে পোষ্যকে নিয়ে দার্জিলিং বেড়াতে গেলে পোষ্যর টিকাকরণ বাধ্যতামূলক। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করানো চলবে না।

এমন করলে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। পাহাড়ের বাসিন্দাদের এই নিয়ম মানতে হবে। তাদেরও পোষ্য রাখতে হলে পুরসভার নিয়ম মানতে হবে। পুরসভা পোষ্যদের মলমূত্র থেকে সংক্রমণ আটকাতে নির্দিষ্ট জায়গা করবে মলমূত্র ফেলার জন্য। পোষ্য মালিকদের থেকে কর নেওয়া হবে। পোষ্যদের জন্য ভ্যাক্সিনেশন কার্ড চালু করা হবে।

Related Articles