রাজ্যের খবর
পানীয় জল পৌঁছতে পাইপ লাইন বসানোর আর্জি নিয়ে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে বৈঠক মুখ্য সচিবের
Chief Secretary meets with central agency over request to lay pipeline to reach drinking water

Truth Of Bengal: জয় চক্রবর্তী: বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা তাদের জমিতে জলের লাইনের পাইপ বসাতে অনুমতি দিচ্ছে না। আর সেই কারণেই নো লক্ষের ওপর মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। কিছুদিন আগেই বিষয়টি নিয়ে একটি রিপোর্ট জমা পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশেই মুখ্য সচিব শুক্রবার রেল, ন্যাশনাল হাইওয়ে অথরিটি সহ বেশ কিছু কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। প্রকল্পের জন্য পানীয় জলের পাইপ লাইন বসানো জরুরি। না হলে সাধারণ মানুষের ঘরে পানীয় জল পৌঁছানো যাবে না। এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে মুখ্য সচিব রাজ্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করেছেন যাতে কেন্দ্রীয় সংস্থা এ ব্যাপারে অনুমতি দেয়। নবান্ন সূত্রে খবর খুব দ্রুত সমাধান সূত্র মিলবে বলেই আশ্বাস মিলেছে।।






