মসনদের লড়াইরাজনীতিরাজ্যের খবর

দ্বিতীয় দফায় কোন লোকসভা কেন্দ্র থেকে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন?  শুনলে চমকে উঠবেন

Candidates of various political parties have submitted their nomination papers

The Truth Of Bengal: আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন। উত্তরবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি লোকসভা কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন সেখানকার ভোটাররা।

ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। মনোনয়নপত্র খতিয়ে দেখার প্রক্রিয়া শেষ হয়েছে। এই তিন কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন  রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। সেই সংখ্যাটা ২০। মোট ২১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। ত্রুটি থাকায় একজনের মনোনয়নপত্র বাতিল হয়। এই কেন্দ্র থেকে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে ২০ জন লড়াইয়ে থাকবেন। দার্জিলিং লোকসভা কেন্দ্রে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ত্রুটির কারণে। প্রার্থীপদ খতিয়ে দেখার পর এই কেন্দ্রে বর্তমান প্রার্থীর সংখ্যা ১৪ জন। বালুরঘাটে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৩ জন। প্রার্থী হিসাবে এই ১৩ জন রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে প্রার্থী পদ প্রত্যাহারের শেষ হওয়ার পর স্পষ্ট হবে কোন কেন্দ্রে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগে ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচনে ভোট গ্রহণ হবে? কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কেন্দ্রে। ইতিমধ্যেই এই তিনটি কেন্দ্রের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে।

Related Articles