রাজ্যের খবর

Bus Accident: নিবেদিতা সেতুতে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, দেখুন সিসিটিভি ফুটেজ

A passenger bus en route to Kolkata lost control on a rain-soaked road and crashed into the guardrail at Nivedita Setu toll plaza.

Truth Of Bengal: বালির নিবেদিতা সেতুর টোলপ্লাজায় ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। আসানসোল-দূর্গাপুর থেকে যাত্রীবোঝাই একটি বাসটি কলকাতার করুণাময়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রাপথে আচমকাই বৃষ্টিভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাস চালক। নিয়ন্ত্রন হারিয়ে নিবেদিতা সেতুর গার্ডরেলে গিয়ে সজোরে ধাক্কা মারে বাসটি। সেই সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে।

এই দুর্ঘটনায় বাসের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় এক বয়স্কা যাত্রী ছিটকে পড়েন রাস্তায়। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের সকলকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশ। উদ্ধারকাজে এগিয়ে আসেন নিবেদিতা সেতু টোলপ্লাজার কর্মীরাও (Bus Accident)।

[আরও পড়ুন: Derjiling Toy Train: পুজোয় পর্যটকদের জন্য সুখবর, দার্জিলিং দার্জিলিংয়ে ৩ টি নয়া রুটে চলবে টয়ট্রেন]

Related Articles