রাজ্যের খবর

Capital Express: ‘টেল অফ টু ক্যাপিটালস’- রাজধানীর কোচে ইতিহাসের ছোঁয়া, যাত্রায় নতুন স্বাদ

Sealdah Rajdhani's first AC coach turns into a rolling museum showcasing the cultural bond between Kolkata and Delhi on its 25th anniversary.

Truth Of Bengal: রাজধানী এক্সপ্রেসের ২৫ বছরের গৌরবময় যাত্রা উদযাপনে এক অভিনব উদ্যোগ নিল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। এবার ফার্স্ট এসি কোচেই যাত্রীরা পেয়ে যাবেন এক চলমান জাদুঘরের অভিজ্ঞতা(Capital Express)। শিয়ালদহ ক্যারেজ ও ওয়াগন বিভাগের এই প্রকল্পের নাম—”টেল অফ টু ক্যাপিটালস”। ডিআরএম রাজীব সাক্সেনা ও আধিকারিক রোহিত রঞ্জনের নেতৃত্বে রূপান্তরিত এই ‘মিউজিয়াম অন হুইলস’ যাত্রীদের নিয়ে যাবে এক বৌদ্ধিক ও চিত্রময় সফরে— যেখানে ফুটে উঠেছে দিল্লি ও কলকাতার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য সংযোগ।

[আরও পড়ুন:  Bus Accident: নিবেদিতা সেতুতে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, দেখুন সিসিটিভি ফুটেজ]

শিল্পীদের নিপুণ হাতে সেজে উঠেছে ফার্স্ট এসি কোচের প্রতিটি দেয়াল। আঁকা হয়েছে ঋষি-মুনিদের জ্ঞানচর্চা থেকে শুরু করে কলকাতা ও দিল্লির নগরায়নের পর্ব, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান(Capital Express)। দুর্গাপুজো কিভাবে দুই শহরের আবেগ—তা-ও মিলেছে রঙে ও রেখায়। একদিকে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, অন্যদিকে গভর্নমেন্ট হাউস—উভয়ের মধ্যেই মিলেছে যুগের সাক্ষ্য। ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির সুরে বাঁধা পড়েছে দুই মহানগরী।

FB link: https://www.facebook.com/truthofbengal

ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, “এটি শুধু একটি ট্রেন কোচ নয়, এটি একটি চলমান ঐতিহ্য(Capital Express)। আমাদের লক্ষ্য ছিল যাত্রীদের সামনে ইতিহাসকে জীবন্ত করে তোলা।” এই ‘টেল অফ টু ক্যাপিটালস’ কোচ শুধু যাত্রা নয়, রেলপথে এক অভূতপূর্ব অভিজ্ঞতা—যেখানে গন্তব্যের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে যাত্রাপথ।

Related Articles